Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

ফল ঘোষনার পর ফের গোষ্ঠী কোন্দল তৃণমূলে!

গোলাম হাবীব,মালদা: ফের তৃণমূলে গোষ্ঠী কোন্দলের শিকার মালদার ইংরেজবাজার।পুরভোটের ফলাফল ঘোষণার পরই তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মালদার ইংরেজবাজার।

জানা গিয়েছে, ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী এলাকায় বুধবার রাতে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের জেরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন, ওই তৃণমূলের বিজয়ী প্রার্থীর দিকে। ২২ নম্বর ওয়ার্ডে জয়ী হন দুলাল সরকার। যদিও ২১ নম্বর ওয়ার্ডে পরাজিত হন নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রী অঞ্জু তিওয়ারি। এরপরই বুধবার রাতে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। নরেন্দ্রনাথ তিওয়ারির অভিযোগ,” দলেরই একটি বিজয় মিছিল থেকে তার ওপর হামলা করা হয়। তার ভাই, ছেলে ও পরিবারের ওপরও হামলা হয়”।

নির্বাচন ঘোষণা ও প্রার্থী মনোনয়নের সময় থেকেই তিনি দলের অন্দরে ষড়যন্ত্রের স্বীকার বলে অভিযোগ করে এসেছেন নরেন্দ্র তিওয়ারি। এই ঘটনার পরও একই অভিযোগ করেছেন তিনি । এদিকে রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঘটনার জেরে থমথমে হয়ে রয়েছে এলাকা।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories