Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা চালু করল শান্তিপুর পৌরসভা।

সুরজিৎ দাস,নদিয়াঃ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে বাংলার মানুষের জন্য চালু হয়েছে দুয়ারে সরকার ও দুয়ারে রেশন প্রকল্প।এবার নতুন অভিনব উদ্যোগ গ্রহন করল শান্তিপুর পৌরসভা। এবার দুয়ারে চিকিৎসা পরিষেবা চালু করল শান্তিপুর পৌরসভা।

মঙ্গলবার শান্তিপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মহাপ্রভু পাড়া এলাকায় শান্তিপুর পৌরসভার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য একটি শিবির তৈরি করা হয়। এই শিবিরের চিকিৎসক ডক্টর সুশান্ত ঘোষ বলেন, “শান্তিপুর পৌরসভার উদ্যোগে যেমন দুয়ারের সরকারের দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছে, ঠিক তেমনি এই শিবিরের নাম দিয়েছি আমরা দুয়ারে চিকিৎসা। এই স্বাস্থ্য পরীক্ষা শিবির টি সপ্তাহে তিন দিন চালু থাকবে, যেখানে সাধারন মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাসহ বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। অনেক মানুষ আছে শান্তিপুর হাসপাতালে গিয়ে চিকিৎসা করান, অনেকেই আছে শারীরিক অক্ষমতার কারণে যেতে পারেন না। প্রয়োজনে আমরা এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এর পাশাপাশি মানুষের বাড়িতে গিয়েই বিনামূল্যে চিকিৎসার পরিসেবা দেবো”।

মঙ্গলবার সকাল থেকেই এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরে ওই এলাকার প্রচুর মানুষ আসেন চিকিৎসা করাতে ও স্বাস্থ্য পরীক্ষা করাতে। শান্তিপুর পৌরসভার এই অভিনব উদ্যোগে যথেষ্টই খুশি এলাকার সাধারণ মানুষ।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories