Wednesday, October 21, 2026
25 C
Kolkata

পরপর দুটি কন্যা সন্তান হওয়াই শ্বশুরবাড়ির লোকের হাতে খুন গৃহবধূ

গোলাম হাবিব,মালদাঃ পরপর দুটি কন্যা সন্তান হওযায় গৃহবধূকে খুনের অভিযোগ উঠলো শশুর, শাশুরি এবং ননদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মালদার চাঁচোল থানার চণ্ডীপুর গ্রামে। চাঁচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনার জেরে পলাতক শ্বশুরবাড়ির লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ থেকে সাত বছর আগে সামাজিক মতে চাঁচলের দরিয়াপুর গ্রামের বাসিন্দা প্রতিমা কর্মকারের সাথে বিয়ে হয় চন্ডিপুরের বাসিন্দা মনোজ থোকদারের। বিয়ের পর সব ঠিকঠাক থাকলে ও পরপর দুটি কন্যা সন্তান জন্মানোর পর থেকেই প্রতিমার উপর শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার । মৃতার মা অর্চনা কর্মকারের অভিযো্ দুটি কন্যা সন্তান হওয়ার পর থেকেই শশুর,শাশুড়ি এবং ননদ তার মেয়ের উপর অত্যাচার করত। গ্রামের সালিশি সভা বসিয়েও অত্যাচারের মাত্রা একটুও কমেনি।

এরপর গতকাল রাত্রে ওই গৃহবধূর শোবার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এরপর মৃতার গালে একাধিক আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়। এরপর মৃতার মা অভিযোগ তলে,তার মেয়েকে খুন করেছে শশুর, শাশুড়ি এবং ননদ। এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে চাঁচল থানায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচোল থানার পুলিশ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories