Saturday, September 5, 2026
28 C
Kolkata

আবারো গণধর্ষণ উত্তরপ্রদেশে; ধর্ষণের কি স্বর্গরাজ্য হয়ে উঠেছে যোগী রাজ্য?

এনবিটিভি: উত্তরপ্রদেশে ফের গণধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে। ৬ বছরের এক বালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। মৃতদেহ থেকে বের করে নেওয়া হয়েছে ফুসফুস। পুলিশ জানিয়েছে, কালা জাদু করার জন্যই ফুসফুস নিয়ে যাওয়া হয়েছে। বন্ধ্যা নারীর সন্তানলাভের জন্য এই কাজ করেছে খুনিরা।

কানপুরের ঘাতামপুর এলাকা থেকে দেওয়ালির রাতেই নিখোঁজ হয়ে যায় বালিকাটি। রবিবার তার দুই খুনি ২০ বছরের অনুকূল কুরিল এবং ৩১ বছরের বিরানকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটির ফুসফুস তারা মূল ষড়যন্ত্রী পরশুরাম কুরিলকে দিয়েছিল। সোমাবার গ্রেফতার হয়েছে পরশুরাম। তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে।

পরশুরাম জানিয়েছে, ১৯৯৯৯ সালে তার বিয়ে হলেও তাদের কোনও সন্তান নেই। তাই সে তার ভাইপো অনুকূল ও তার বন্ধু বিরানকে ওই বালিকাকে অপহরণ করার কথা বলে। চূড়ান্ত মদ্যপ অবস্থায় তারা বালিকাকে তুলে নিয়ে যায়। সে বাজি কিনতে তার ভদ্রাস গ্রামের বাড়ি থেকে বেরিয়েছিল। তাকে জঙ্গলে নিয়ে গিয়ে তারা ধর্ষণ করে খুন করে। উত্তরপ্রদেশ সরকার বালিকার পরিবারকে ৫ লাখ টাকা সাহায্যের কথা জানিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories