Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

এবার কেন্দ্রের নজরে নিউজ পোর্টালও, যে কোনও ডিজিটাল কন্টেন্ট প্রোভাইডারও কেন্দ্রীয় সংস্থার নজরে। কেন্দ্রের নয়া ‘ছাঁকনি’তে সবাই

এনবিটিভি: এবার নিউজ পোর্টাল ও অন্যান্য ডিজিটাল কন্টেন্ট প্রোভাইডার সংস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য নতুন আইন আনল কেন্দ্রীয় সরকার। এবার তারা থাকবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে। সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।

প্রিন্ট বা টেলিভিশন চ্যানেলগুলিতে প্রকাশিত খবর অথবা বিজ্ঞাপন বা ফিল্ম রিলিজের জন্য সংশ্লিষ্ট সরকারি নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্রের প্রয়োজন হলেও এত দিন পর্যন্ত অনলাইনে প্রচারিত কনটেন্টের জন্য কোনও সরকারি ‘ছাঁকনি’ ছিল না। তবে এ বার থেকে ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত ফিল্ম বা ওয়েব কনটেন্টের প্রচারের আগে তাতে তথ্য-সম্প্রচার মন্ত্রকের অনুমোদন লাগবে। একই নিয়ম প্রযোজ্য হবে অনলাইনে প্রকাশিত সমস্ত অডিয়ো-ভিস্যুয়াল বা কারেন্ট অ্যাফেয়ার্স অনুষ্ঠানের জন্যও।
নেটফ্লিক্স-অ্যামাজন-হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলি উপর আইন বিধিবদ্ধ স্বশাসিত সংস্থার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা রয়েছে বলে গত মাসে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা রুজু করা হয়েছিল। কোনও রকমের সেন্সর ছাড়াই ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দর্শকদের কাছে পৌঁছচ্ছে বলে জানানো হয়েছিল ওই মামলায়। এ বিষয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল শীর্ষ আদালতের ৩ সদস্যের বেঞ্চ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এ এস বোবডে, বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যনের বেঞ্চ এ নিয়ে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশনকে।
একুশ শতকের গোড়ায় ভারতে পথ চলা শুরু অনলাইন ও ডিজিটাল মাধ্যমে। প্রথমে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংবাদপত্রের ডিজিটাল সংস্করণ প্রকাশিত হতে থাকে। এছাড়াও ডিজিটাল মাধ্যমে সিনেমা দেখাও শুরু করেছে সকলে। সেই কারণেই এই সব কিছুর ওপর যাতে কেন্দ্রীয় সংস্থার নিয়ন্ত্রণ থাকে, সেই জন্যই এই সিদ্ধান্ত।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories