Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

নাটোরে বাগাতিপাড়ায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ কামাল মাহমুদ
বাগাতিপাড়া,(নাটোর)

প্রতিনিধিঃ নানা আয়োজনে নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

পরে মালঞ্চি রেলগেট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়ে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

বাগাতিপাড়া উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহমুদ নসির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঁকা ইউনিযদয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নয়েজ মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

নাটোরে জেলা আওয়ামী লীগ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুস আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ‍্যুৎ, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, উপজেলা তাঁতি লীগের সবাপতি সামসুজ্জামান মোহন, সাধারন সম্পাদক মহসিন আলী প্রমুখ।

আলোচনা সভা শুরুর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র স্মরনে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে কেক কেটে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শেষ করা হয়।

Hot this week

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories