Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

বয়স ১১৮!‌ এই বয়সে টিকা নিতে গিয়ে একটুও ঘাবড়াননি তুলসাবাঈ

 বয়স ১১৮!‌ এই বয়সে টিকা নিতে গিয়ে একটুও ঘাবড়াননি তুলসাবাঈ। স্বাস্থ্য দপ্তরের ঘর থেকে টিকা নিয়ে সোজা বাড়ি চলে এসেছেন। টিকাকরণের পর এখনও অবধি কোনও উপসর্গ দেখা দেয়নি তাঁর শরীরে।
রবিবার মধ্যপ্রদেশের সাগর জেলার খিমলাসা অঞ্চলের এক সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কোভিড টিকা নেন তুলসাবাঈ। তিনিই সম্ভবত এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে প্রবীণ নাগরিক হিসেবে টিকা নিলেন। এমনকি টিকা নিয়ে বেরোনোর সময় ভিকট্রি সাইন দেখিয়ে প্রবীণ মহিলা বলেন, ‘‌টিকা নিয়ে বেশ ভালই লাগছে। আপনারাও দ্রুত টিকা নিন। কোনও সমস্যা নেই।’‌ সাগর জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর দীপক সিং জানান, ‘‌ওই বৃদ্ধাকে সদ্য টিকা দেওয়া হয়েছে। কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর এখনও পাওয়া যায়নি।’‌
আধার কার্ড অনুযায়ী তুলসাবাঈয়ের জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি। সাগর জেলার সর্দারপুর এলাকার বাসিন্দা তিনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories