Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

‘দুয়ারে মদ’ প্রকল্পের প্রতিবাদে আবগারি দফতরের সামনে বিক্ষোভ AIDYO সংগঠনের

সুরজিৎ দাস, নদিয়া, এনবিটিভি: রাজ্য সরকারের ঘোষিত দুয়ারে মদ প্রকল্পের প্রতিবাদ জানিয়ে নদীয়া জেলার কৃষ্ণনগরে আবগারী দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো AIDYO জেলা নেতৃত্ববৃন্দ। তাদের দাবি, “দুয়ারে মদ নয়, কাজ চায়”।

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দুয়ারে মদ প্রকল্পের কথা ঘোষণা করা হয়। মূলত তারই প্রতিবাদে এদিন AIDYO জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ দেখায় তারা। তারা বলেন, গত ৮ই ফেব্রুয়ারি ঠিক একই দাবিতে তারা কলকাতায় আবগারি দপ্তর এর সামনে বিক্ষোভ দেখায়। সেদিন প্রশাসন তাদের বিক্ষোভ আটকে দেয় এবং প্রায় ৫০ জন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। সেই কারণেই তারা জেলায় জেলায় আবগারি দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেছে।

তাদের দাবি, অবিলম্বে এই প্রকল্প বাতিল করুক সরকার। তার কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ “মদ নয় কাজ চাই”। মদ কখনোই সুস্থ সমাজের প্রকল্প হয়ে উঠতে পারে না। যেখানে বিহার সহ একাধিক রাজ্যে মদ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ মদের ব্যবসা কে রাজস্ব হিসেবে দেখছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এই প্রকল্প বাতিল করতে হবে। শুধু তাই নয় পশ্চিমবঙ্গ থেকে মদ নিষিদ্ধ করতে হবে সরকারকে। সরকার তাদের দাবি না মানলে আগামী দিন আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories