Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

উত্তরপ্রদেশ ভোটযুদ্ধঃ বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা আসাদউদ্দিন ওয়াইসির

এনবিটিভি ডেস্কঃ আগামী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের  এমপি আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম )  ৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। রবিবার দলের উত্তরপ্রদেশ সভাপতি শওকত আলীর স্বাক্ষরিত প্রথম তালিকা ঘোষণা করা হয়।

উল্লেখ্য, তালিকা অনুযায়ী গাজিয়াবাদ জেলার লোনি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডাঃ মাহতাব । হাপুর জেলার গড় মুক্তেশ্বর থেকে এআইএমআইএম প্রার্থী ফুরকান চৌধুরী এবং হাজি আরিফ একই জেলার ধৌলানা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

হায়দরাবাদের সদর দফতরের দল সিওয়াল খাস থেকে রাফাত খান এবং সারধানা থেকে জিশান আলমকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিথোর থেকে তসলিম আহমদকে প্রার্থী করেছে। এর মধ্যে তিনটি আসনই মিরাট জেলায় থাকছে।

অন্য প্রার্থীরা হলেন বরেলি জেলার শাহীন রাজা খান (বারেলি), আমজাদ আলী (বেহাত), এবং মারগুব হাসান (সাহারানপুর দেহাত), উভয়ই সাহারানপুর জেলার।

এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি নভেম্বরে বলেছিলেন যে,  তার দল  অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন উত্তরপ্রদেশের ৪০৩ টি বিধানসভা আসনের মধ্যে ১০০টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।  

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন  ১০ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে সাতটি ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা নির্বাচন কমিশন ঘোষণা করেছেন। সঙ্গে আরও চারটি রাজ্যে ভোটের নির্ঘণ্টও প্রকাশ করেছেন। ১০ ফেব্রুয়ারি প্রথম ধাপে মোট ৫৮টি আসনে ভোট হবে৷

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories