Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিহার বিধানসভায় ‘বন্দে মাতরম’ গাইতে অস্বীকার AIMIM নেতার

এনবিটিভি ডেস্কঃ বিহার বিধানসভার আসন্ন বাজেট অধিবেশন চলাকালীন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) বিধায়করা ‘বন্দে মাতরম’ গাইতে অস্বীকার করে। এই নিয়ে বিহার বিধানসভায় শোরগোল পড়ে যায়। বিহার রাজ্যে AIMIM দলের মোট ৫ জন বিধানসভায় নির্বাচিত সদস্য আছে।  

বিহার রাজ্য এআইএমআইএম প্রধান এবং আমৌর থেকে বিধানসভার সদস্য আখতারুল ইমান বলেন, তিনি এবং অন্য চারজন দলীয় বিধায়ক শীতকালীন অধিবেশনের শেষ দিনে জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাইতে অস্বীকার করেন। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনে একই আচরণ করবেন।”

স্পিকার বিজয় কুমার সিনহা বিধানসভা ও কাউন্সিলের প্রত্যেক বিধায়ককে জাতীয় সঙ্গীত (জন গণ মন) এবং জাতীয় গান (বন্দে মাতরম) গাইতে বলার একদিন পরে আখতারুল ইমানের এই বিবৃতি দেন। তিনি বলেন, “জাতীয় সঙ্গীত জাতির ঐক্য ও অখণ্ডতার প্রতীক। তাই প্রত্যেক দেশবাসীর উচিত সেগুলো প্রকাশ্যে গাওয়া, তবে জাতীয় গান ‘বন্দে মাতরম’ নয়।”

আখতারুল ইমান বলেন, “বন্দে মাতরম এক টুকরো জমি এবং অন্যান্য জিনিসের পূজা করার একটি ধারণা দেয়, যা ইসলামে মান্যতা দেয়না। তাই, আমরা কোনো প্ল্যাটফর্মে ‘বন্দে মাতরম’ গান গাইতে রাজি নই। বিহারে সংখ্যাগরিষ্ঠ এনডিএ সরকার, তারা বিধানসভার কার্যক্রম থেকে বন্দে মাতরম সংগীত প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারেন। গণতন্ত্রের একটি সুন্দর চিত্র উপস্থাপনের জন্য প্রতিটি জাতি এবং ধর্মকে সম্মান করা উচিত।”  

আখতারুল ইমান সকলকে দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, “জাতীয় সঙ্গীত গাইতে তার কোনো দ্বিধা বা আপত্তি নেই। তবে বন্দে মাতরম সংগীত গাইতে পারবে না।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories