Tuesday, October 20, 2026
27 C
Kolkata

নীতিশ কুমারকে গুরুর স্থান দিলেন মিম বিধায়ক মুহাম্মদ মুরশিদ আলম

বিহারের নবনির্বাচিত এআইএমআইএম বিধায়ক মুহাম্মদ মুরশিদ আলমের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁর রাজনৈতিক গুরু। তিনি জানান, রাজনীতিতে প্রথম সুযোগ পেয়েছিলেন নীতীশ কুমারের হাত ধরেই এবং এই উপকার তিনি কখনও ভুলবেন না। বর্তমানে যদিও তিনি এআইএমআইএম দলে রয়েছেন, তবুও নীতীশ কুমারের প্রতি তাঁর সম্মান ও কৃতজ্ঞতা আগের মতোই আছে। মুরশিদ আলম জানান, ২০১৪ সালে নীতীশ কুমার তাঁকে জেডিইউ-তে যোগ দিতে সাহায্য করেছিলেন। এদিন তিনি নিজের এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৈঠকে তিনি জোকিহাটে দুটি নতুন মহাবিদ্যালয় স্থাপন এবং একটি অতিরিক্ত ব্লক তৈরির দাবি তুলে ধরেন।

এবারের নির্বাচনে এআইএমআইএম পাঁচটি মুসলিম-প্রধান আসনে জয় পেয়েছে। জয়ী বিধায়কদের মধ্যে আছেন গুলাম সারোয়ার, আখতারুল ইমান, মুরশিদ আলম, সরোয়ার আলম ও তৌসিফ আলম। ২০২০ সালে এআইএমআইএম-এর পাঁচ বিধায়কের মধ্যে চারজনই পরে আরজেডি-তে যোগ দিয়েছিলেন, তবে এবার আরজেডি তাদের কাউকেই প্রার্থী করেনি। বর্তমানে বিহার বিধানসভায় জেডিইউ ৮৫টি এবং বিজেপি ৮৯টি আসন নিয়ে এগিয়ে আছে। এমন অবস্থায় এআইএমআইএম বিধায়কদের জেডিইউ-তে টানার গুঞ্জন শোনা যাচ্ছে। মুরশিদ আলমের প্রশংসামূলক মন্তব্য সেই জল্পনাকে আরও জোরদার করেছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories