Saturday, September 5, 2026
28 C
Kolkata

মহারাষ্ট্রে AIMIM – এর বড় ভাঙ্গন ! বিজেপিতে যোগ দিল ২ কাউন্সিলর

মহারাষ্ট্রে আসন্ন বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) নির্বাচনের ঠিক আগে আসাদউদ্দিন ওয়েইসির দল AIMIM বড় রাজনৈতিক ধাক্কার মুখে পড়ল। আকোলা জেলার আকোট পুরসভায় নির্বাচিত AIMIM–এর পাঁচ জন কাউন্সিলরের মধ্যে চার জন দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ায় স্থানীয় রাজনীতিতে বড় পরিবর্তন দেখা দিয়েছে।জানা গেছে, দল ছাড়া চার কাউন্সিলরের মধ্যে দু’জন বিজেপিকে সমর্থন জানিয়েছেন এবং বাকি দু’জন যোগ দিয়েছেন এনসিপি (অজিত পাওয়ার শিবিরে)। এই ভাঙনের ফলে আকোট পুরসভায় AIMIM কার্যত কোণঠাসা হয়ে পড়েছে বলে জানা গিয়েছে।আকোট পুরসভার মোট আসন সংখ্যা ৩৫টি। এর মধ্যে সদ্য হওয়া নির্বাচনে ৩৩টি আসনে ভোট হয়। নির্বাচনে বিজেপি সবচেয়ে বেশি ১১টি আসন জেতে। AIMIM পায় ৫টি আসন এবং তৃতীয় স্থানে ছিল তারা। পুরসভায় বোর্ড গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ১৭ জন কাউন্সিলরের সমর্থন।বর্তমান পরিস্থিতিতে বিজেপির হাতে রয়েছে ১১টি আসন। কংগ্রেসের রয়েছে ৬টি, বিভিন্ন এনসিপি শিবির, শিবসেনা, প্রহার জনশক্তি পার্টি এবং অন্যান্য ছোট দলের মিলিয়ে বাকি আসনগুলি ভাগ হয়ে আছে। AIMIM-এর চারজন কাউন্সিলর দলত্যাগের পর তাদের হাতে এখন মাত্র একজন কাউন্সিলর রয়েছেন।বোর্ড গঠনের লক্ষ্যে বিজেপি ‘আকোট বিকাশ মঞ্চ’ নামে একটি নতুন জোট গড়েছে। এই মঞ্চে বিজেপির পাশাপাশি শিন্ডে শিবসেনা, উদ্ধব শিবসেনা, এনসিপির দুই শিবির, প্রহার জনশক্তি পার্টি এবং AIMIM ছেড়ে আসা চার কাউন্সিলর যোগ দিয়েছেন। এই জোট গঠনের বিষয়ে আকালা জেলা শাসকের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠিও জমা দেওয়া হয়েছে।এই নতুন সমীকরণে কংগ্রেস এবং বঞ্চিত বহুজান আঘাডি বিরোধী শিবিরে চলে গিয়েছে। অন্যদিকে AIMIM-এর সংগঠনিক শক্তি আকোটে প্রায় শেষ হয়ে এসেছে বলে রাজনৈতিক মহলের ধারণা।এদিকে রাজ্যে পুরসভা নির্বাচনের প্রস্তুতিও চলছে জোরকদমে। মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই ২৯টি পুরনিগমে ভোটের ঘোষণা করেছে। এর মধ্যে মুম্বই, পুনে এবং পিম্প্রি-চিঞ্চওয়াড় উল্লেখযোগ্য। মুম্বইয়ে ২২৭টি ওয়ার্ডে ভোট হবে ১৫ জানুয়ারি এবং গণনা হবে ১৬ জানুয়ারি। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ ডিসেম্বর। আকোটের রাজনৈতিক পালাবদল আসন্ন বিএমসি নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে নতুন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories