Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

মমতার জন্য বিমান ভাড়া করা হচ্ছে, কীসের পূর্বাভাস এটি

দিল্লির একটি সংস্থার থেকে ১০ আসন বিশিষ্ট একটি বিমান ভাড়া নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যে অন্যান্য ভিআইপিদের যাতায়াতের জন্য ওই বিমান ভাড়া নেওয়া হয়েছে। তবে বিমানটি এখনও কলকাতায় এসে পৌঁছায়নি। দিন তিনেকের মধ্যে বিমানটি কলকাতায় আসার কথা রয়েছে।

এই বিমানটি ফ্রান্সের জেসল্ট কোম্পানির। দুটি ইঞ্জিন আছে বিমানে। দুই-তিন দিনের মধ্যে বিমানটি রাজ্যে এসে যাবে। দিল্লির একটি সংস্থার কাছ থেকে তিন বছরের চুক্তিতে বিমানটি ভাড়া নেয়া হবে। মাসে ৪৫ ঘণ্টার উড্ডয়নের ভাড়া সংস্থাকে দিতে হবে। সেই ভাড়ার পরিমাণ হবে ২ কোটি ২৫ লাখ টাকার মতো। তার বেশি বিমানটি উড়লে ঘণ্টায় ৫ লাখ টাকা করে দিতে হবে। তাছাড়া দুজন পাইলট, একজন বিমানসেবক ও একজন ইঞ্জিনিয়ার থাকবেন। তাদের খরচ অবশ্য সংস্থা বহন করবে।

ফলে অন্য খরচ বাদ দিলেও শুধু ভাড়া বাবদ ২ কোটি ২৫ লাখ টাকা অন্তত দিতে হবে রাজ্য সরকারকে। আনন্দবাজারের রিপোর্ট বলছে, আসন্ন উত্তরবঙ্গ সফরে মমতা এই বিমান ব্যবহার করতে পারেন। তাছাড়া তিনি এখন বিভিন্ন রাজ্যের নেতাদের সাথে যোগাযোগ রাখছেন। তাই তাকে অন্য রাজ্যে ও দিল্লিতে যেতে হতে পারে। অনেক রাজ্যের সাথে কলকাতার বিমান যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। মুখ্যমন্ত্রী তখন এই বিমান ব্যবহার করতে পারেন।

উল্লেখ্য, এর আগে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজেদের বিমান ব্যবহার করেন। বর্তমানে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী ১২ আসনের বম্বার্ডিয়ার বিমান ব্যবহার করেন। তাছাড়া মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরাও নিজস্ব বিমান ব্যবহার করেন। আর ২০২৪-কে পাখির চোখ করে থাকা মমতাও এবার নিজের সরকারের ভাড়া করা বিমানে যাবেন বিভিন্ন জায়গায়।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories