Tuesday, October 20, 2026
30 C
Kolkata

ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার আধিপত্যের প্রান্তে নতুন প্রতিদ্বন্দ্বী, কম ভাড়ায় উড়বে নতুন সংস্থা AlHind Air

ভারতের বিমান চলাচলের বাজারে শীঘ্রই নতুন সংযোজন হতে চলেছে। কেরালা ভিত্তিক নতুন এয়ারলাইন্স AlHind Air কেন্দ্র সরকারের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছে, যার অর্থ তারা উড়ান শুরু করতে সবুজ সংকেত পেয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের শুরুতেই এই নতুন সংস্থা যাত্রা শুরু করবে।

বর্তমানে ভারতের ঘরোয়া বিমানবাজার প্রধানত দুইটি সংস্থার দখলে রয়েছে, ইন্ডিগো প্রায় ৬০% এবং এয়ার ইন্ডিয়া প্রায় ৩০% বাজার নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ, দুই সংস্থার দখলে মোট ৯০% বাজার। বিশেষজ্ঞরা মনে করছেন, AlHind Air বাজারে প্রবেশ করলে প্রতিযোগিতার দৃশ্যপটে নতুন মোড় আসতে পারে। সংস্থার সদর দফতর কেরালায় থাকবে এবং কোচি আন্তর্জাতিক বিমানবন্দর হবে প্রধান হাব। AlHind Air এর মূল লক্ষ্য দক্ষিণ ভারতের শহরগুলোকে আরও ভালোভাবে যুক্ত করা। বিশেষ করে টিয়ার ২ এবং টিয়ার ৩ শহরগুলোতে বিমান পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের প্রধান উদ্দেশ্য।

নতুন সংস্থাটি শুরুতেই ATR 72-600 টার্বোপ্রপ বিমান ব্যবহার করবে। স্বল্প দূরত্বের যাত্রার জন্য এই বিমান আদর্শ, ছোট রানওয়ে থেকেও সহজে ওঠানামা সম্ভব এবং জ্বালানি খরচ কম হওয়ার কারণে অপারেটিং ব্যয়ও কম হবে। প্রথমে ডোমেস্টিক ফ্লাইটে ফোকাস করলেও, পরবর্তীতে আন্তর্জাতিক রুটেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সংস্থার লক্ষ্য সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, কাতার, ওমান এবং কুয়েতের মতো গালফ দেশগুলোর সঙ্গে উড়ান সংযোগ স্থাপন করা। কেরালার সঙ্গে এই দেশগুলোর শক্তিশালী ব্যবসায়িক ও সামাজিক সংযোগও তাদের জন্য সুবিধাজনক হবে।

AlHind Air এর প্রোমোটার এআই হিন্দ গ্রুপ যাদের নেতৃত্বে আছেন টি. মোহাম্মদ হারিস এবং পি. ভি. ভালসারাজ। ৩০ বছরের বেশি সময় ধরে ট্রাভেল এবং ট্যুরিজম খাতে সক্রিয় এই গ্রুপের অভিজ্ঞতা নতুন এয়ারলাইন্সের যাত্রীদের জন্য একটি বড় সুবিধা হিসেবে কাজ করবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories