Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য প্রয়োজনীয় সমর্থন দিতে দেশের জনগণের প্রতি আহ্বান মার্কিন সেনেটরের

মার্কিন কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সদস্য কোরি বুশ ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য প্রয়োজনীয় সমর্থন দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসনের মুখে কোরি বুশ এই আহ্বান জানান।

তিনি এক টুইটার পোস্টে বলেন, “কৃষ্ণাঙ্গদের জীবন রক্ষার আন্দোলন আর ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলন একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। আফ্রো-আমেরিকান এ নারী মিসৌরির ফার্স্ট কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

গত সোমবার থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর সামরিক আগ্রাসন শুরু করেছে। চলমান আগ্রাসনে এ পর্যন্ত ১৩৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ৩৯টি শিশু ও ২২ জন নারী রয়েছেন। এছাড়া, এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ অবস্থায় অত্যন্ত দুঃখজনকভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সংঘাতে নিজেকে গভীরভাবে জড়িয়ে ফেলেছেন। তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের এই হত্যাযজ্ঞের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন।

এর বিপরীতে কোরি বুশ বলেছেন, মার্কিন নাগরিকদের ট্যাক্সের অর্থ নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি আগ্রাসনের জন্য তহবিল হিসেবে ব্যবহৃত হতে পারে না। তিনি বলেন, “আমরা যুদ্ধ-বিরোধী; আমরা দখলদারিত্বের বিরোধী এবং আমরা বর্ণবাদ বিরোধী।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories