Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

সানার প্রেমে পড়েছেন আমির খান, এই জন্যই ডিভোর্স কিরণকে, জল্পনা বলিপাড়ায়

নিউজ ডেস্ক : ১৫ বছর বলিউডের পারফেকশনিস্ট আমির খান এবং কিরণের জুটি পথ চলেছে একসাথে। কিন্তু এবার এই দম্পতি একসঙ্গেই সংবাদ সম্মেলন করে জানালেন, তারা দীর্ঘ আলোচনার পর তাদের দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত এই নিয়ে উঠছে প্রশ্ন।

ঠিক কী কারণে ১৫ বছর পর কিরণ ও আমির এই সিদ্ধান্ত নিলেন তা নিয়েও নানা খবর ঘুরছে বলি পাড়ায়। তবে এসবের মাঝে নিন্দুকদের নজর গিয়ে ঠেকেছে আমিরের ‘দঙ্গল’ ছবি থেকে বলিউডে পা রাখা অভিনেত্রী ফতিমা সানা শেখের (Fatima sana shaikh) দিকে! অনেকে মনে করছেন ফতিমার প্রতি আমিরের দুর্বলতাই নাকি এই ডিভোর্সে অনুঘটক রূপে কাজ করেছে।

অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্কের কথা গুঞ্জনপাড়ায় নতুন নয়। ২০১৬ সালে মুক্তি পায় আমিরের দঙ্গল (Dangal) ছবি। এই ছবিতে সুন্দরী ফতিমা সানা শেখকে সুযোগ দেন আমির। শোনা যায়, ফতিমার অডিশন দেখে আমিরই সবুজ সংকেত দেখিয়েছিলেন। তারপর থেকেই আমির-ফতিমাকে নিয়ে গুঞ্জন শুরু। বলিউডের নানা পার্টিতে আমিরের সঙ্গে দেখা যেত ফতিমাকে। আমিরের হাতে হাত দিয়ে মুম্বইয়ের বহু জায়গাতেই ঘুরে বেড়াতে দেখা গিয়েছে ফতিমা ও আমিরকে। এ খবর কিরণ রাওয়ের কানেও গিয়ে পৌঁছায়। তবে এই গুঞ্জন আরও বেড়ে যায়, আমিরের কথাতে আদিত্য চোপড়ার ‘ঠগস অফ হিন্দুস্তান’ ছবিতে ফতিমার সুযোগ পাওয়ার পর থেকে। শোনা যায়, বহু প্রযোজক ও পরিচালককেও নাকি আমির নিজে ফোন করে ফতিমাকে সুযোগ দেওয়ার কথা বলেন। নিন্দুকেরা মনে করছেন ফতিমার প্রতি আমিরের এই প্রেমই ধীরে ধীরে কিরণ রাওয়ের সংসারে আগুন লাগায়। আর যার ফল এই বিবাহবিচ্ছেদ। আরো একটা বিষয় হল, কিরণের আগে আমিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় তার প্রথম স্ত্রীর। সেসময় কিরণের সঙ্গে সম্পর্কের কারণেই সেই সম্পর্কে ইতি পড়ে। তাই এবারেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories