Wednesday, October 21, 2026
25 C
Kolkata

অসমে অনুপ্রবেশকারীদের তাড়ানোর হুঁশিয়ারি অমিত শাহ-এর

সোমবার অসম সফরে গিয়ে বিজেপিকে ফের ক্ষমতায় আনার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নগাঁও জেলায় নব্য বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীমন্ত শঙ্করদেবের জন্মভূমি পুনর্গঠন প্রকল্পের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া অবস্থান নেওয়ার মন্তব্য করেন।অমিত শাহ বলেন, শঙ্করদেবের জন্মস্থান একসময় অবৈধ দখলের মধ্যে চলে গিয়েছিল। বর্তমান সরকার সেই জমি মুক্ত করেছে এবং এখানেই নতুন করে পুনর্গঠনের কাজ হবে। শুধু এই জায়গাই নয়, অসমের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশকারীদের কবল থেকে প্রায় এক লক্ষ বিঘা জমি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।তার অভিযোগ, পূর্বে কংগ্রেস সরকার রাজ্যে বহিরাগতদের বসবাসের সুযোগ দিয়েছিল এবং তাদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছিল। বিজেপি ক্ষমতায় থাকলে রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।বক্তব্যে তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে বলেন, অনুপ্রবেশকারীদের দখল থেকে জমি ফিরিয়ে আনতে রাজ্য সরকার সক্রিয় ভূমিকা নিয়েছে। এই অনুষ্ঠানে বিজেপির একাধিক নেতা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে জানা যায়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories