Saturday, September 5, 2026
30 C
Kolkata

৩৩৪টি ভোট পড়ার পরই ইভিএমে ‘শূন্য’! আমতায় ইভিএম বিভ্রাট ঘিরে উদ্বেগ স্থানীয়দের

দ্বিতীয় দফার ভোট চলাকালীন হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্রের একটি বুথে ইভিএম বিকল হয়ে পড়ায় বেশ কিছু সময় ভোটগ্রহণ ব্যাহত হয়। ঘটনাটি ঘটেছে ঘরদুগরা মনিমোহন প্রাইমারি বিদ্যালয়ের ৭ নম্বর বুথে। সকাল থেকেই ভোটযন্ত্রে একের পর এক সমস্যা দেখা দেয় বলে অভিযোগ। ভোটকর্মীরা কয়েকবার সেটি ঠিক করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বেলা এগারোটার পরে মেশিন সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয়।এরপর নির্বাচন কমিশনের তরফে নতুন ইভিএম আনা হয় এবং কিছু সময় পরে ফের ভোটগ্রহণ শুরু হয়। তবে এই ঘটনায় ভোটারদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বুথের বাইরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বহু মানুষকে। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।সেক্টর অফিসার অলক মণ্ডল জানান, ওই বুথে মোট ভোটার সংখ্যা ৯৯৪। তাঁর কথায়, প্রায় ৩৩৪টি ভোট পড়ার পর ইভিএমে বড় সমস্যা ধরা পড়ে। পরে মেশিন পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, ভোটের সংখ্যা শূন্য দেখাচ্ছে। এই বিষয়টি সামনে আসতেই ভোটকর্মীদের পাশাপাশি রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়।যদিও প্রিজাইডিং অফিসার জয়ন্ত মাইতি জানান, ভিভিপ্যাটের সাহায্যে আগের ভোটগুলির হিসাব মিলিয়ে দেখা সম্ভব। কমিশনের নিয়ম মেনেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। তবু ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ভোটের দিনে এমন প্রযুক্তিগত সমস্যায় স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন ভোটারদের একাংশ।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories