Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

গাজায় আবারও বর্বর ইসরায়েলের বিমান হামলা, আহত ৪১

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত শনিবার গভীর রাতে ভূখণ্ডটির বিভিন্ন অবস্থানে এই বিমান হামলা চালানো হয়। এর আগে গাজা সীমান্তে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে শিশুসহ ৪১ ফিলিস্তিনি আহত হন। তাদের মধ্যে ২ জন ফিলিস্তিনির অবস্থা গুরুতর।

সংবাদমাধ্যমগুলো বলছে, শনিবার গাজার শাসক দল হামাস আয়োজিত বিক্ষোভে শত শত ফিলিস্তিনি অংশগ্রহণ করেন। তারা ইসরায়েল কর্তৃক তাদের এলাকার কঠোর অবরোধের প্রতিবাদ জানাতে এই বিক্ষোভের আয়োজন করেছিলেন। সেসময় সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনিরা ইসরায়েল-গাজার মধ্যকার অতিসুরক্ষিত সীমান্ত বেড়ার দিকে অগ্রসর হলে ইসরায়েলি বাহিনী গুলিবর্ষণ করে। এতে বিক্ষোভ আরও সহিংস হয়ে ওঠে।

চলতি বছরের মে মাসে ইসরায়েল ও গাজার মধ্যে সংঘাত চরম রূপ ধারণ করেছিল। ১১ দিনের ওই সংঘাতে অন্তত ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়। আর ইসরায়েলের পক্ষে নিহত হয় ১৩ জন। পরে যুদ্ধবিরতির মধ্য দিয়ে ওই সংঘাত থামে।

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories