Saturday, September 5, 2026
28 C
Kolkata

কলকাতার আরও এক ভুয়ো অফিসার গ্রেফতার দুর্গাপুরে

ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগে এ বার কলকাতার এক যুবককে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃতের নাম ইন্দ্রজিত্‍ সরকার ওরফে গৌতম। তিনি কলকাতার জোড়াসাঁকোর বাসিন্দা বলে জানা গিয়েছে।

গাড়িতে বড় বড় অক্ষরে লেখা, ‘ন্যাশনাল এন্টি ক্রাইম, এসএইচআর, চেয়ারম্যান অন ডিউটি’। তা নিয়ে সন্দেহ হয়েছিল পুলিশের। গত কয়েক দিন ধরেই নিউ টাউনশিপ থানার অন্তর্গত আরা এলাকায় ভাড়া ছিলেন ইন্দ্রজিত্‍। শনিবার শহরের সিটি সেন্টার এলাকা থেকে তাঁকে গাড়ি-সহ আটক করে পুলিশ। সন্তোষজনক তথ্য এবং প্রমাণ না দিতে পারায় তাঁকে গ্রেফতার করা হয়।

ইন্দ্রজিত্‍ কী উদ্দেশ্যে ‘ন্যাশনাল এন্টি ক্রাইম’ কথাটি গাড়িতে লিখে ঘুরছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।শুরু হয়েছে তদন্ত। যদিও ধৃত তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories