Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

“রথযাত্রায় সবাই নাচবে তারপর আমি খেলা দেখাবো”-বিজেপিকে হুশিয়ারি অনুব্রত মন্ডলের

এবার রথযাত্রা নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘ওই দিন সবাই নাচবে, তারপর আমি খেলা দেখাব।’ সিএএ প্রসঙ্গেও তােপ দাগলেন বিজেপি সরকারকে।

শুক্রবার বীরভূমের নানুরের জনসভা করেন অনুব্রত মণ্ডল। সেখানে ছিলেন তৃণমূলের জেলা সহ-সভাপতি অভিজিৎ সিংহ, সাংসদ অসিত মাল, করিম খান, কাজল সেখ, সুব্রত ভট্টাচার্য-সহ আনান্য নেতারা। ওই সভা থেকে এদিন অনুব্রত মণ্ডল বলেন, ‘প্রধানমন্ত্রী শুধু মিথ্যা কথা বলেন। ওঁর পকেটে মিথ্যে কথা থাকে। বাংলায় এসে পকেট থেকে মিথ্যে কথা বের করবে আর বলবে। বাংলার মানুষ বােকা নয়।

মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করার করবেন। ২০ লক্ষ মানুষকে বাড়ি করে দেবেন।’ এরপরই আগামী ৯ তারিখে তারাপীঠে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রথযাত্রা প্রসঙ্গে অনুব্রত বলেন, ‘ওই দিন সবাই নাচবে আমি দেখবাে। তারপর আমি খেলা শুরু করব, ওরা দেখবে।’

এদিনের বাজেট নিয়ে অনুব্রত বলেন, ‘মুখ্যমন্ত্রী যে বাজেট ঘােষণা করেছেন, তা সাধারণ মানুষের জন্য। এই বাজেটে মানুষ খুব খুশি। সিএএ প্রসঙ্গে এদিন বাংলার তৃণমূল সভাপতি বলেন, ‘ওরা আগে চালু করে দেখাক। এই বাংলা রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, নেতাজির। এখানে এই সব করা যাবে না। বাংলার মানুষ মেনে নেবে না।’ এবার ভােটে কোন খেলা হবে? প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল, ‘আমার অনেক রকম খেলা জানা আছে। তােমরা যেটা বলবে সেই খেলাটা খেলব।’ খেলায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ ওপেনিংয়ে নামলে কী করবেন? এ প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘নামুক, ও এক সাইডে থাকবে আমি অন্য সাইডে। ওরা খেলা জানে, ঘুঁটি সাজাতে জানে না।’

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories