Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরিতে আবেদন, এফআইআর ১৫ প্রার্থীর বিরুদ্ধে

মালদা: ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরিতে আবেদন। তাও আবার কেন্দ্রীয় সরকারের অধীনস্ত দপ্তরে। এক বা দুইটি আবেদনপত্র নয়, ১৫টি এমন ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরির আবেদনপত্রের হদিস পাওয়া গেল মালদহ জেলা ডাক ডিভিশনে।

সম্প্রতি মালদহ জেলা ডাক ডিভিশনে গ্রামীণ ডাক সেবক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। কমপক্ষে শতাধিক শূণ্যপদের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়। কয়েকশো কর্মপ্রার্থী এই পদের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট জমা দেয়। এই আবেদনপত্র ও তার সাথে দেওয়া সার্টিফিকেট পরীক্ষা করতেই ঝুলি থেকে বেরিয়ে আসে বিড়াল। চক্ষু চড়ক গাছ মালদহ ডিভিশনের ডাক বিভাগের কর্তাদের। ১৫জন কর্মপ্রার্থীর আবেদন পত্রের সাথে দেওয়া সার্টিফিকেট ভুয়ো।

মালদহ ডিভিশনের ডাক বিভাগের অধিকর্তা জানান সার্টিফিকেটগুলো দেখে সন্দেহ হয়। সেই কারণে সার্টিফিকেট গুলির সত্যতা খোঁজ করা হয়। চিঠি মারফৎ সার্টিফিকেট গুলি সঠিক কিনা তা জানতে চাওয়া হয়। এরপর সংশ্লিষ্ট দপ্তর থেকে সার্টিফিকেট গুলি ভুয়ো তার তথ্য আসে। এরপরই মালদহ সার্টিফিকেট দিয়ে আবেদনকারী ১৫জন কর্মপ্রার্থীদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাদের খোঁজ শুরু হয়েছে। ভুয়ো সার্টিফিকেট কিভাবে এই আবেদনকারীরা সংগ্রহ করেছে বা কোনো চক্র এই কারবারে রয়েছে কিনা, সব খতিয়ে দেখা হচ্ছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories