Saturday, September 5, 2026
30 C
Kolkata

মালদহের হরিশ্চন্দ্রপুর নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কিশোর গ্রেফতার

হরিশ্চন্দ্রপুর: মালদহের হরিশ্চন্দ্রপুরে নাবালিকা ধর্ষণ কাণ্ডে অবশেষে গ্রেফতার হল অভিযুক্ত। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ রাধানগর গ্রামের বাড়ি থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, ৫ মাস আগে এলাকারই নাবালিকাকে জোর করে ঘরে ঢুকিয়ে অস্ত্র দেখিয়ে ধর্ষণ করে ওই অভিযুক্ত নাবালক। তারপরই ওই কিশোরী ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই কিশোর। গরিব পরিবারের ওই কিশোরীর ন্যায় বিচার চেয়ে প্রশাসন থেকে শাসকদলের দরজায় দরজায় ঘুরছিলেন ওই নাবালিকা কিশোরীর ভ্যান চালক পিতা। ন্যায়বিচার তো দূরের কথা কুকুর-বিড়ালের মত তাড়িয়ে দেওয়া হচ্ছিল ধর্ষিতা কিশোরীর পিতাকে বলে অভিযোগ। এমনকি এলাকার শাসকদলের নেতা-কর্মীরা এই বিষয়ে স্থানীয় স্তরের সালিশি সভা ডেকে মিটিয়ে নেবার জন্য চাপ দিচ্ছিলেন ক্রমাগত। সঙ্গে রাতের পর রাত বাড়ি এসে তৃণমূলের নেতা-কর্মীরা ওই ধর্ষিতা নাবালিকার পিতা-মাতাকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছিলেন।

 

এই খবর সংবাদমাধ্যমে প্রকাশ হতেই নড়েচড়ে বসে প্রশাসন। অবশেষে সংবাদমাধ্যমের খবরের জেরে ধর্ষককে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যেহেতু ওই অভিযুক্ত এর বয়স (১৬)। তাই বৃহস্পতিবার ধৃত ওই কিশোরকে মালদা জেলা শহরে জুভেনাইল আদালতে তোলা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অলক রজরিয়া।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories