Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

‘মুসলিম বলেই গ্রেফতার আরিয়ান’, কৃষক মারলেও বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে নিরব সরকার

নিউজ ডেস্ক : আদানিদের ৩০০০ কেজি মাদক ধরা পড়লেও তার বিরুদ্ধে দেশের সরকার এবং মিডিয়ার তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।কিন্তু শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে ৬ গ্রাম মাদক গ্রহণের কথিত অভিযোগ এনেছে মোদি সরকারের নিয়ন্ত্রণাধীন NCB। এবার এই বিষয় নিয়েই কেন্দ্র এবং মিডিয়ার দ্বিচারতাকে নিশানা করলেন জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সরাসরি আরিয়ানের নাম না নিয়ে তার অভিযোগ, মুসলিম হওয়ার কারণেই কেন্দ্রীয় সংস্থা ‘নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’ (এনসিবি) ‘২৩ বছরের একটি ছেলের’ বিরুদ্ধে সক্রিয়।

আরিয়ানের ঘটনার সাথে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক হত্যার প্রসঙ্গও টেনেছেন (পিডিপি)-র সভানেত্রী। সরাসরি কারো নাম না করে তার দাবি, ওই ঘটনার মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিসকে আড়াল করা চেষ্টা করছে মোদি সরকার। উল্লেখ্য, প্রকাশ্য ভিডিও ফুটেজ থাকা সত্বেও প্রথমে অভিযুক্তকে গ্রেফতার করেনি যোগীর সরকার। পরে প্রবল চাপে পড়ে তাকে গ্রেফতার করতে বাধ্য হয় যোগী সরকার।

সোমবার টুইটারে মেহবুবা লিখেছেন, ‘চার জন কৃষককে খুনের দায়ে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে ছেড়ে কেন্দ্রীয় সংস্থাগুলি ২৩ বছরের এক যুবকের পিছনে পড়েছে। কারণটা সহজ, তার পদবি খান। বিজেপি-র ভোটব্যাঙ্কের বিকৃত ইচ্ছাপূরণের জন্য মুসলিমদের নিশানা করা হচ্ছে।’

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীও সোমবার শাহরুখ পুত্রের পাশে দাঁড়িয়েছেন। বহরমপুরে দলীয় কর্মসূচিতে তিনি বলেন, ‘শাহরুখ খানের পরিবারের বিরুদ্ধে অন্যায় হচ্ছে, আরিয়ানকে মিথ্যে ভাবে ফাঁসানো হয়েছে।’ এছাড়াও এই বিষয়ে শাহরুখের পাশে দাঁড়িয়েছে বলিউডের নেতা নেত্রীরা।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories