Wednesday, October 21, 2026
29 C
Kolkata

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। নবমীর বিকেলে শেরপুর-কালীবাড়ি মোড়ে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন অশোকনগর থানার এক পুলিশ আধিকারিক। ঘটনায় এক স্থানীয় বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুজোর সময় ওই এলাকায় সিপিএমের তরফে একটি বইয়ের স্টল করা হয়েছিল। অভিযোগ, মঙ্গলবার কয়েক জন বিজেপি কর্মী সেখানে গিয়ে স্টলের পোস্টার ও ফ্লেক্স ছিঁড়ে দেন। শুধু তাই নয়, সংবাদপত্র ‘গণশক্তি’র নাম লেখা বোর্ড এবং দলের প্রচারের জন্য লাগানো স্থায়ী বোর্ডও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষের চেহারা নেয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করার সময় অশোকনগর থানার সাব-ইনস্পেক্টর আশিস রায় আক্রান্ত হন বলে অভিযোগ। তাঁর মুখে আঘাত লাগে এবং রক্তপাত শুরু হয়। পরে তাঁকে উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।এই ঘটনায় বিশ্বজিৎ নাগ (৪৫) নামে এক স্থানীয় বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি অশোকনগরের ৫ নম্বর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিজেদের উদ্যোগে মামলা দায়ের করে সংঘর্ষ এবং পুলিশকর্মীর উপর হামলার ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিএম নেতা তথা অশোকনগরের প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর। তাঁর বক্তব্য, বই মানুষের জ্ঞান বাড়ায় এবং ভালো-মন্দের পার্থক্য বুঝতে সাহায্য করে। তাঁর অভিযোগ, বইয়ের স্টলে ভাঙচুর চালিয়ে মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত করা হয়েছে। কোনও রাজনৈতিক দলের বক্তব্য পছন্দ না হলে পাল্টা বইয়ের স্টল খুলে নিজেদের মত তুলে ধরার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।সিপিএমের স্থানীয় নেতা শ্যামল বোসও এই ঘটনার সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, বইয়ের স্টলে হামলা জ্ঞানচর্চার পরিবেশের বিরোধী। অন্যদিকে, এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।উল্লেখ্য, এর আগেও পুজোর সময় বিভিন্ন বামপন্থী সংগঠন এবং এপিডিআরের বইয়ের স্টলে হামলার অভিযোগ উঠেছিল। সেই পরিস্থিতিতে অশোকনগরের নতুন ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। পুলিশি তদন্তে ঘটনার প্রকৃত কারণ এবং সংঘর্ষে জড়িত অন্যদের পরিচয় সামনে আসে কি না, এখন সেটাই দেখার।

Hot this week

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

Topics

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories