Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

অসমে অনুপ্রবেশকারী অভিযোগে ১৫ জন মুসলিমকে রাতারাতি পাঠানো হলো বাংলাদেশে!

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন, রাজ্যে গভীর রাতে কোনো “লেট নাইট পার্টি” হয় না, বরং এই সময়ে অনুপ্রবেশকারীদের বিতাড়ন করা হয়। তিনি জানান, শনিবার অসম থেকে ১৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ফেরত পাঠানো হয়েছে।

হিমন্তের দাবি, এসব অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে। তিনি আরও লিখেছেন, “অসমে যা হয় তা হল লেট নইটে বিতাড়ন। আমাদের নিরাপত্তা বাহিনী সহজেই ১৫ জন অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে।” তবে মুখ্যমন্ত্রী কোন জেলার থেকে এই ব্যক্তিদের ফেরত পাঠানো হয়েছে তা উল্লেখ করেননি।

এই ঘোষণার পর থেকেই রাজ্যে বিভিন্ন মহল থেকে সমালোচনা এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের কার্যক্রমে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এছাড়া প্রশ্ন উঠেছে, যাদের বলপূর্বক বিতাড়ন করা হচ্ছে তারা কি সত্যিই অনুপ্রবেশকারী, তা যথাযথভাবে যাচাই করা হচ্ছে কি না।

পাশাপাশি, দীর্ঘদিন ধরে অসমে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের জমি ও বসতি নিয়ে সরকারের পদক্ষেপও সমালোচিত হয়েছে। হিমন্ত সরকারের বিভিন্ন অভিযানে বছরের পর বছর ধরে স্থায়ী বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছে। এখন ‘অনুপ্রবেশকারী’ তকমা ব্যবহার করে আরও মুসলিমদের বাংলাদেশে পাঠানো হচ্ছে, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। রাজ্যের নাগরিক অধিকার ও মানবাধিকার সংক্রান্ত সমালোচনার মধ্যে এই ঘটনা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নাগরিক সমাজ বলছে, নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়া কাউকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বিতাড়ন করা মানবিক নয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories