Saturday, September 5, 2026
28 C
Kolkata

আসামের মুখ্যমন্ত্রীর মুসলিম বিদ্বেষী মন্তব্যকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ সংখ্যালঘুদের মধ্যে

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তিনি অভিযোগ করেছেন, রাজ্যে বাংলাভাষী মুসলিমদের আগ্রাসন এতটাই বেড়ে গেছে যে আগামী ১০-১৫ বছরে অসমিয়া মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

গত শুক্রবার স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ২০ বছর পর অসমে এমন কিছু অপরিচিত মানুষ জাতীয় পতাকা তুলবে, যারা রাজ্যের রাজনীতিকেও দখল করবে। এই মন্তব্যের পরপরই কংগ্রেসের প্রাক্তন সাংসদ আবদুল খালেক বলেন, “আজ যারা অপরিচিত, কাল তারাই পরিচিত হয়ে উঠবে।” তিনি আরও দাবি করেন, ১৫ বছর পর রাজ্যে অপরিচিত মানুষের সংখ্যা দাঁড়াবে ৮০ শতাংশ।

সোমবার ওদালগুড়িতে এক সরকারি সভায় হিমন্ত বিশ্বশর্মা মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য ফের বলেন, মিঞাদের মনোভাব এতটাই আগ্রাসী হয়ে উঠেছে যে ১০-১৫ বছর পর অসমিয়া মানুষদের বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে। এবং তিনি আরও বলেন, বিগত সাড়ে চার বছরে এই পরিস্থিতি বদলাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে এবং আগামী ৫ বছরেও আরও পদক্ষেপ নেওয়া হবে। এই মন্তব্যের পর রাজ্যের বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। এই ধরনের মন্তব্য রাজ্যে সম্প্রদায়ের বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories