Tuesday, October 20, 2026
28 C
Kolkata

অসমে হেমন্ত বিশ্বশর্মার নয়া আইন, ১০ দিনে রাজ্য থেকে বিতাড়িত হবে বিদেশীরা!

অসম সরকার রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও বহিষ্কারের জন্য নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) অনুমোদন করেছে। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এখন থেকে ‘অভিবাসী আইন, ১৯৫০পুরোপুরি কার্যকর হবে এবং ফরেনার্স ট্রাইব্যুনালের দীর্ঘ শুনানির প্রয়োজন হবে না।

নতুন নিয়ম অনুযায়ী, অবৈধ বিদেশি হিসেবে শনাক্ত হলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ দিনের নোটিস দেওয়া হবে নাগরিকত্ব প্রমাণ করার জন্য। এই সময়ের মধ্যে প্রমাণ দিতে না পারলে, ডেপুটি কমিশনার সরাসরি বহিষ্কারের নির্দেশ দেবেন। এছাড়া, রাজ্যে প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে যাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ধরা হবে, তাদেরকে নোটিস ছাড়াই সরাসরি বহিষ্কার করা হবে।

নতুন এসওপি কার্যকর হলে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে, যা নাগরিকদের নিরাপত্তা এবং জনস্বার্থ রক্ষা করবে। বর্তমানে, রাজ্যে ৮২ হাজারের বেশি মামলা ফরেনার্স ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, যা সময়সাপেক্ষ এবং প্রশাসনিক জটিলতা সৃষ্টি করছে। যদি কোনো ব্যক্তি, পুলিশ বা সরকারী বিভাগ নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি ১০ দিনের মধ্যে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories