Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে ১৫ মুসলিমকে অনুপ্রবেশকারী ঘোষণা করে অসম ছাড়ার নির্দেশ দিল প্রশাসন

অসমের নগাঁও জেলায় ১৫ জন মুসলিমকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করায় ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ১৯৫০ সালের ইমিগ্র্যান্ট আইন কার্যকর করে জেলা প্রশাসন তাদের ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য ছাড়ার নির্দেশ দিয়েছে। নগাঁওয়ের জেলা কমিশনার দেবাশিষ শর্মা জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত করা হয়েছে।

যাদের অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ধিং এলাকার জহুরা খাতুন (৪৮), নগাঁও শহরের আবদুল আজিজ (৪৫), জুরিয়া এলাকার আহেদা খাতুন (৪৬), রূপাহি হাটের আজুফা খাতুন (৪৫), রাহা এলাকার হুসেন আলি (৪৬), ইদ্রিশ আলি (৪২) ও নজরুল ইসলাম (৪৫), বটদ্রবার ফজিলা খাতুন (৫৫), সামাগুড়ির অনুরা বেগম (৫৫), আশা খাতুন (৫৯), দীঘালিয়াটির রহিম শেখ (৪৬), বুরেক আলি (৬০), হাতিগাঁও-এর রুস্তম আলি (৬০), জখলাবান্দার আনোয়ার খান (৭৩) এবং গোরাইমারির তাহের আলি (৫৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ১৫ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হবে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, ধুবড়ি, করিমগঞ্জ অথবা দক্ষিণ শালমারা-মানকাচার রুট ব্যবহার করে তাদের অসম ছাড়তে বলা হয়েছে।

নোটিশে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও সতর্ক করেছে প্রশাসন। তবে এই সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযুক্তদের দাবি, তারা কেউই বাইরের দেশের নাগরিক নন। তাদের বক্তব্য, বহু প্রজন্ম ধরে তাদের পরিবার অসমেই বসবাস করে আসছে। তাদের কাছে জমির কাগজ, ভোটার পরিচয়পত্রসহ নানা নথি রয়েছে বলেও দাবি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, একতরফাভাবে কাউকে অনুপ্রবেশকারী ঘোষণা করা ন্যায়সঙ্গত নয়। বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা ও আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories