Saturday, September 5, 2026
28 C
Kolkata

নিষিদ্ধ ছাত্র সংগঠন ক্যাম্পাস ফ্রন্টের নেতাকে গ্রেফতার করল আসাম পুলিশ

নিষিদ্ধ সামাজিক সংগঠন পপুলার ফ্রন্ট এর ছাত্র সংগঠন ক্যাম্পাস ফ্রন্টের নেতা আমির হামজাকে গ্রেফতার করল আসাম পুলিশ। আসাম পুলিশের দাবী তারা আমির হামজার বাড়িতে তল্লাশি চালিয়ে বিতর্কিত সিটিজেনশিপ আইন নিয়ে আপত্তিজনক পোস্টার পেয়েছে। RSS-BJP এর বিরুদ্ধেও পোস্টার মিলেছে আমির হামজার বাড়ি থেকে।

বছর ২৭ এর আমির হামজা আসামের বাকশা জেলার বাসিন্দা। আমির হামজাকে আসাম পুলিশ ব্যাঙ্গালোর থেকে গ্রেফতার করে ব্যাঙ্গালোরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করলে আদালত তিনদিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে।


আমির হামজাকে আজ সোমবার গুয়াহাটি আদালতে তোলার কথা।


পপুলার ফ্রন্ট এর সাথে যুক্ত থাকার অভিযোগে আসাম থেকে প্রায় ৪০ জনকে কালাকানুন UAPA আইনে গ্রেফতার করা হয়েছে। পপুলার ফ্রন্টকে গত সেপ্টেম্বর মাসে সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগে দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত প্রায় ২০০ এর অধিক লোককে পপুলার ফ্রন্ট এর সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories