Saturday, September 5, 2026
30 C
Kolkata

অসমে বিজেপি সরকার পরিকল্পিতভাবে মুসলিমদের হত্যা অভিযানে নেমেছেঃ এসডিপিআই

অনুপ্রবেশকারীদের উচ্ছেদের নামে দারাং জেলার বাসিন্দাদের সাথে সংঘর্ষ বাধে পুলিশের সাথে। আর সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় দুজনের। শুধু এখানেই ক্ষান্ত থাকেনি, একজন আহতের শরীরের উপরে একজন সাংবাদিককে দেখা গেছে উল্লাশ করতে।

এই বর্বর ঘটনার পরে নড়েচড়ে বসেছে বিভিন্ন মানবাধিকার ও রাজনৈতিক সংগঠন। আসামের এই ঘটনা নিয়ে বিবৃতি দিল সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির  পশ্চিমবঙ্গ শাখা।

পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম একটি সংবাদ বিবৃতিতে জানিয়েছেন “গত তিনদিন ধরে আরএসএস পরিচালিত বিজেপি সরকার অসমের দারাং জেলার সিপাহ মোড় সহ কয়েকটি জায়গায় উচ্ছেদ অভিযানের বাহানায় দীর্ঘ দিন ধরে বসবাসকারী গরীব মানুষদের উপর নির্বিচারে গুলি চালিয়ে কম করে দু জন মানুষকে হত্যা করেছে। বহু মানুষকে আহত করেছে।  প্রায় হাজার খানেক পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। মসজিদ মাদ্রাসা নিয়ে পাঁচখানা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে। আরএসএস এর অসম থেকে বাঙালি উচ্ছেদের ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিত এই উচ্ছেদ অভিযান এবং নির্বিচার গুলিচালনা। কোন বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে রাতের অন্ধকারে বিশাল সশস্ত্র পুলিশ বাহিনী এবং আধা সামরিক বাহিনীর জওয়ান অভিযান পরিচালনা করে। এই বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ জানালে পুলিশ প্রতিবাদী মানুষের উপর গুলি চালায়। পুলিশের এই গুলিচালনা বেআইনি, উচ্ছেদ অভিযান নারকীয়, বর্বরোচিত।”

তিনি আরোও বলেন, “আমরা পুলিশের এবং মুখ্যমন্ত্রীর এই কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সমস্ত বিরোধী রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এর প্রতি আবেদন করছি এই সরকারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories