Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

বিদ্রোহীদের হামলায় নিহত মায়ানমারের ৩০ জন সেনা

মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সঙ্ঘাতের কারণে দেশটির সাগাইং অঞ্চলে ৩০ সেনা নিহত হয়েছে। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল।

মিয়ানমারের বিদ্রোহীদের সংগঠন পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া তাদের প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের সামরিক সরকারের অনুগত সেনাবাহিনী দেশটির সাগাইং অঞ্চলে একটি নির্মূল অভিযান চালায়। এরপর এ অঞ্চলে এমন সঙ্ঘাতের ঘটনা ঘটে।

মিয়ানমারের বিদ্রোহীদের সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স বলেছে, কমপক্ষে ৩০ সরকারি সেনাসহ মিয়ানমারের এক অভিজ্ঞ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার সকালে এ হতাহতের ঘটনা ঘটে। মিয়ানমারের সামরিক বাহিনীর কতগুলো সামরিকযান পালে শহরের বাইরে স্থলমাইনের আঘাতে ধ্বংস হলে বহু সরকারি সেনা নিহত হয়। পিপলস ডিফেন্স ফোর্সের এক মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা মিয়ানমারের সামরিক বাহিনীর এসব সাঁজোয়া যানের বহরের অপেক্ষায় ছিলাম। কারণ, আমরা জানতে পেরেছি যে মিয়ানমারের একজন শীর্ষ সামরিক কর্মকর্তাও এ সামরিক অভিযানে অংশ নিবেন।

এ বছরের ১ ফেব্রুয়ারি তারিখে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সঙ্ঘাত বেড়েছে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় মিয়ানমারের সেনাবাহিনীর সাথে সঙ্ঘাতের ফলে ১১৬৭ ব্যক্তি নিহত হন। মিয়ানমারের সামরিক বাহিনীর এমন দমননীতির কারণে বিভিন্ন বিদ্রোহী সংগঠন গড়ে ওঠে সমগ্র মিয়ানমারজুড়ে। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সঙ্ঘাত বাড়ছে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories