Sunday, October 18, 2026
25 C
Kolkata

মুখ্যমন্ত্রীর নির্দেশে সুন্দরবনে শুরু হল ম্যানগ্রোভ লাগানোর কাজ

এনবিটিভি ডেস্ক: আমফানের জেরে ক্ষতিগ্রস্থ সুন্দরবনের ক্ষত মেরামতের জন্য ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের বন বিভাগের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন এই ম্যানগ্রোভ রোপণের কাজ শুরু করল।

জেলাশাসক পি উলগানাথন নিজে এদিন ঝরখালিতে হেরোভাঙ্গা নদীর চরে নেমে গাছ লাগান। জেলাশাসক ছাড়াও ছিলেন ডি এফ ও সন্তোশা জি আর, বিডিও বাসন্তী সৌগত সাহা ও অন্যান্য আধিকারিকরা। দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক জানিয়েছেন, আগামী দুমাসের মধ্যেই গোটা সুন্দরবনে পাঁচকোটি ম্যানগ্রোভ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।

সুন্দরবন এলাকার বিডিও, এসডিও ও বন দফতরের আধিকারিকরাই এই ম্যানগ্রোভ রোপণের কাজে তদারকি করবেন। মূলত ১০০ দিনের কাজের প্রকল্পেই এই কাজ চলবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বিভিন্ন নার্সারিতে বন দফতরের তদারকিতে গরান, গেওয়া, কাকরা, ধুধুল, বাইনের মতো ম্যানগ্রোভ প্রজাতির গাছ তৈরি করা হয়েছে।

সেখান থেকেই সেই গাছগুলি সুন্দরবনে আনা হচ্ছে। যা সুন্দরবনের বিভিন্ন নদীর চরে রোপণ করে ফের সু্দরবনকে স্বমহিমায় ফিরিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, বিগত দুটি বড় ঘূর্ণিঝর বুলবুল ও আমফানের তান্ডবলীলার হাত থেকে অনেকটাই বাঁচিয়ে দিয়েছিল এই ম্যানগ্রোভ অরণ্য। কিন্তু আমফানের পর বেশ কিছু এলাকায় ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছিল ম্যানগ্রোভের। তাই গরান, গেওয়া, কাকরা, ধুধুল, বাইনের মতো ম্যানগ্রোভ প্রজাতির গাছ লাগিয়ে সেই ক্ষতে প্রলেপ দিতে চাইছে রাজ্য প্রশাসন।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories