Saturday, September 5, 2026
28 C
Kolkata

“আধুনিক অস্ত্র ব্যবহার করে মুসলিম ও খ্রিস্টানদের নির্মূল করতে হবে।” বিদ্বেষ মূলক মন্তব্যের জেরে মামলা দায়ের হল আত্মানন্দ সরস্বতীর বিরুদ্ধে

বেঙ্গালুরুতে ‘সমর্থ শ্রীধর্মাস্রম ট্রাস্ট’-এর প্রধান পুরোহিত আত্মানন্দ সরস্বতী স্বামীজীর বিরুদ্ধে পুলিশি মামলা দায়ের করা হলো। অভিযোগ উঠছে, হিন্দুত্ববাদের প্রচারক আত্মানন্দ সরস্বতী স্বামীজী, শ্রীরাম প্যারাডাইস এপার্টমেন্টে ভাষণ দেওয়া কালীন মুসলিম ও খ্রিষ্টান ধর্মের বিরুদ্ধে কিছু সহিংসতা ও উস্কানিমূলক মন্তব্য করেন।

আত্মানন্দ সরস্বতী স্বামীজীকে বলতে শোনা যায় “এই দেশে একমাত্র সনাতন ধর্মই সত্য ধর্ম। বাকিরা কেবল গোষ্ঠী।” তিনি আরও বলেন, “আধুনিক অস্ত্র ব্যবহার করে মুসলিম ও খ্রিস্টানদের নির্মূল করতে হবে। সনাতন ধর্মের বিরুদ্ধে গেলে হাজার হাজার মানুষকে হত্যা করা কোনও ভুল নয়।” সমাজ মাধমে স্বামীজীর ভাষণ প্রকাশ পাওয়া মাত্র নেটিজেন্দের মধ্যে ছড়িয়েছে তীব্র ক্ষোভ ও বিদ্বেষ।

বেঙ্গালুরুর পুলিশ স্বতঃপ্রানেদিত ভাবে একটি মামলা দায়ের করে। জানা যাচ্ছে, মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ধারা ১৯৬(১) (ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার) এবং ৩৫১(২) (অপরাধমূলক ভয় দেখানো) এর অধীনে করা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories