Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

রাতের অন্ধকারে ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা,পুলিশে অভিযোগ হতেই ধারালো অস্ত্রের কোপ, জখম ৬

ক্যানিং : রাতের অন্ধকারে ঘরে ঢুকে গৃহবধু কে ধর্ষণের চেষ্টা, পুলিশে অভিযোগ হতেই ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয় ওই মহিলাকে। জখম হন ৬ জন। ক্যানিংয়ের স্থানীয় যুবক জাহাঙ্গীর শেখের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে।

এই ঘটনা লোক জানাজানি হতেই পালিয়ে যায়। পরে ঘটনার বিষয় জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। এরপর অভিযুক্ত যুবক জামিনে ছাড়া পায়।

অভিযোগ ছাড়া পেয়েই নির্যাতিতা মহিলার পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে। ব্যাপক মারধর শুরু করে। ঘটনায় গুরুতর জখম হন তিন মহিলা -সহ মোট ছয়জন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাঁরা।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, জীবনতলা থানার অন্তর্গত তাম্বুলদহ- ২ গ্রাম পঞ্চায়েতের নাগরদতলা গ্রামের বাসিন্দা আলমগীর সেখ। পেশায় ভ্যান চালক। অভিযোগ, গত ১৪ আগষ্ট রাত প্রায় ১১ টা নাগাদ আলমগীরের অনুপস্থিতি স্থানীয় যুবক জাহাঙ্গীর সেখ তার স্ত্রীকে ধর্ষণ করার জন্য ঘরের মধ্যে ঢোকে। সেই সময় আলমগীরের স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করেন।অভিযোগ, সেই মুহূর্তে ওই গৃহবধুকে চেপে ধরে শ্লীলতাহানি করে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।

পরের দিন সমস্ত ঘটনা জানিয়ে জীবনতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ভ্যানচালক। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে জীবনতলা থানার পুলিশ। অভিযুক্ত যুবক জাহাঙ্গীরকে পাকড়াও করে জেল হেফাজতে পাঠায় জীবনতলা থানার পুলিশ।

২৪ আগষ্ট জেল থেকে ছাড়া পায় অভিযুক্ত। এরপর দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই ভ্যান চালকের পরিবারের উপর। লোহার রড,লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।পাশাপাশি ধারালো চাকু দিয়েও আঘাত করা হয়।ঘটনায় গুরুতর জখম হয় ওই ভ্যান চালক- সহ পরিবারের লালবানু সেখ,আলিম সেখ,সেলিম সেখ,সাবিনা সেখ,তুহিনা পারভীন’রা। স্থানীয়রাই ঘটনাস্থলে দৌড়ে আসলে সাঙ্গপাঙ্গ নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক।

 

তাঁরা রক্তাক্ত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় খুঁচিতলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে আলমগীর ও লালবানুর অবস্থা সংকটজনক হলে বুধবার রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। ঘটনার বিষয়ে জীবনতলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পরিবারের সদস্যরা।ঘটনার তদন্ত শুরু করেছে জীবন থানা পুলিশ। পাশাপাশি অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories