Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

সুন্দরবনে মৃতকে ভেলায় ভাসিয়ে প্রাণ ফেরানোর চেষ্টা

সাপের কামড়ে মৃত্যুর পরেও শরীরে প্রাণ ফিরবে এই বিশ্বাসে কলার ভেলায় চাপিয়ে নাবালিকার দেহ নদীতে ভাসিয়ে দিলেন পরিবারের লোকেরা! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সুন্দরবনের কালিদাসপুর গ্রামে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিস।

সুন্দরবন কোস্টাল থানার মোল্লারখালি অঞ্চলের প্রত্যন্ত গ্রাম কালিদাসপুর। পুরো গ্রামটাই কার্যত নদীবেষ্টিত। স্থানীয় সূত্রে খবর, রোজকার মতোই রাতে মেয়ে পূজাকে সঙ্গে নিয়ে শুয়েছিলেন ওই গ্রামেরই বাসিন্দা দীপক মৃধা। ভোরের দিকে আচমকা প্রচন্ড যন্ত্রণায় কেঁদে ওঠে বছর দশেকের মেয়েটি। বাবাকে ঘুম থেকে তোলে সে। জেগে ওঠেন পরিবারের অন্যন্যরা। সকলেই বুঝতে পারেন, বিছানাতেই সাপে কামড়েছে পূজাকে।

এরপর যথারীতি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে পূজাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা।

মেয়ের নিথর দেহ নিয়ে বাড়িতে ফেরেন পরিবারের লোকেরা। কিন্তু সত্‍কার করা হয়নি, বরং প্রাণ ফেরার আশায় ভেলায় চাপিয়ে ওই নাবালিকার দেহটি ভাসিয়ে দেওয়া হয় নদীতে! গ্রামের মোড়লরাই কলাগাছ কেটে ভেলা তৈরি করে দেন বলে অভিযোগ। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তদন্তে নেমেছে পুলিস।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories