Sunday, October 25, 2026
31 C
Kolkata

যৌন হয়রানির অভিযোগ: পরাজ্যপাল সিসিটিভি ফুটেজ প্রকাশ করবেন আজ

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে উঠা যৌন হয়রানির অভিযোগের জবাবে সিসিটিভি ফুটেজ প্রকাশ করবে রাজভবন।

বৃহস্পতিবার রাজভবনে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার এক্স বার্তায় রাজভবন জানায়, বৃহস্পতিবার সাড়ে ১১টায় রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হবে। আয়োজনে ১০০ জনকে আমন্ত্রণ জানানো হবে। আয়োজনের নাম রাখা হয়েছে ‘সাচ কা সামনা’, যার বাংলা অর্থ ’সত্যের মুখোমুখি হওয়া’।

রাজ্যের যেকোনো প্রান্তের যেকোনো ব্যক্তি সিসিটিভি ফুটেজ দেখার জন্য নিজের নাম নথিভুক্ত করাতে পারবেন বলে জানানো হয়েছে ওই পোস্টে। এজন্যে রাজভবনের পক্ষ থেকে ই–মেইল আইডি প্রকাশ করা হয়েছে।রাজভবনের ফোন নম্বরে ফোন করেও নাম নথিভুক্ত করা যাবে।  এর মধ্যে প্রথম ১০০ জনকে রাজভবনে গিয়ে ওই ফুটেজ দেখার সুযোগ দেওয়া হবে।

রাজভবন আরো জানিয়েছে এই ফুটেজ মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশকে দেখানো হবে না।

Hot this week

গরুর মাংস খাওয়ায় হেনস্তার শিকার, বাড়ি ফিরে আত্মহত্যা ১৬ বছরের দলিত পড়ুয়ার!

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১৬ বছরের এক দলিত ছাত্রের মৃত্যুকে কেন্দ্র...

জামিয়ায় ছাত্র সংসদের দাবিতে সংঘর্ষ! অনলাইনে পঠনপাঠনের নির্দেশ, ৭ সদস্যের কমিটি গড়ল কর্তৃপক্ষ

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে...

ফের উত্তাল ফ্রান্স! প্যারিসে কার্যত অচলাবস্থা, পথে ৭০ হাজার পুলিশ, গ্রেফতার ১৩৫

এক সপ্তাহের ব্যবধানে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলগুলির জন্য...

যুদ্ধবিরতির পরেও গাজায় রক্তপাত! ১,৪০০-র বেশি প্যালেস্টিনিয়ান নিহত, ভয়াবহ রিপোর্ট অ্যামনেস্টির

যুদ্ধবিরতির বর্ষপূর্তির পরেও গাজ়ায় থামেনি রক্তপাত। ইজ়রায়েল ও হামাসের...

Topics

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর ১০ লক্ষ মানুষের জমায়েতের ডাক কংগ্রেসের!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ফের আন্দোলনের...

Related Articles

Popular Categories