Tuesday, October 20, 2026
30 C
Kolkata

তৃণমূলের দলীয় অফিসকে কমিউনিটি সেন্টার দেখিয়ে টাকা তোলার অভিযোগ করছে গ্রামবাসীরা

পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ নম্বর ব্লকে একটি দলীয় কার্যালয় নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অমরপুর অঞ্চলের গেঁড়াই গ্রামের বাসিন্দারা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁদের দাবি, তৃণমূলের দলীয় অফিসকে কমিউনিটি সেন্টার হিসেবে দেখিয়ে ব্লক অফিস থেকে টাকা তোলা হয়েছে।

গ্রামবাসীদের কথায়, মানকর মোড়বাঁধ রোডের পাশে প্রায় তেরো বছর আগে একটি দুই তলা ভবন তৈরি করা হয়। সেখানে শাসক দলের বিভিন্ন কাজকর্ম চলত। সম্প্রতি ‘পাড়ায় সমাধান’ নামে একটি প্রকল্পের আওতায় ভবনটিকে কমিউনিটি হল ও শৌচাগার হিসেবে দেখিয়ে সংস্কারের কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তৃণমূলের দুই নেতা আব্দুল লালন ও আফজল রহমান।

এলাকার মানুষের দাবি, প্রকৃতপক্ষে এটি একটি রাজনৈতিক দলের অফিস, কিন্তু সরকারি প্রকল্পের নাম ব্যবহার করে অর্থ তোলা হয়েছে। কাজ শুরুর সময় ঠিকাদারদের বিরুদ্ধে জোর করে জায়গা দখল এবং অশান্তি তৈরির অভিযোগও উঠেছে।

গ্রামবাসীরা আরও অভিযোগ করেছেন, ব্লক ও পঞ্চায়েতের একাংশের কর্মীর সহায়তায় সরকারি টাকার অপব্যবহার হচ্ছে। এই ঘটনার জেরে এলাকায় ক্ষোভ বাড়ছে। নির্বাচনের আগে এমন অভিযোগ উঠলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনও পদক্ষেপ দেখা যায়নি বলে স্থানীয়দের দাবি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories