Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

দেশদ্রোহিতা মামলায় জামিন মঞ্জুর অভিনেত্রী আয়েশা সুলতানার

নিউজ ডেস্ক : লাক্ষাদ্বীপের বিজেপি নিযুক্ত প্রশাসক প্রফুল প্যাটেলের বিরুদ্ধে জৈব অস্ত্র ব্যবহারের অভিযোগ করার কারণে আয়েশা সুলতানার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করে দ্বীপটিতে বিজেপির সভাপতি আব্দুল খাদের। অবশেষে গত শুক্রবার সেই মামলায় চলচ্চিত্র নির্মাতা আয়েশা সুলতানার জামিন মঞ্জুর করল কেরালা হাইকোর্ট।

এর আগে গত ১৭ জুন এক সপ্তাহের জন্য তাকে জামিন দেয় আদালত। গত রবিবার কাভারাত্তি পুলিশের কাছে হাজিরা দেন তিনি। এই মামলায় সেদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আয়েশা সংবাদসংস্থা পিটিআইকে জানান, তিনি ও তার আইনজীবী তদন্তের স্বার্থে পুলিশকে সবরকম সহযোগিতা করছেন।

গতকাল লাক্ষাদ্বীপ প্রশাসন কেরালা হাইকোর্টে অভিযোগ করে, আয়েশা আদালত থেকে জামিন পাওয়ার পর কোভিড বিধি লঙ্ঘন করেছেন। কিন্তু সেই অভিযোগ ধোপে টেকেনি। তার জামিনের মেয়াদ বাড়িয়েছে হাইকোর্ট। লাক্ষাদ্বীপে সাম্প্রতিক কর্মকাণ্ড এবং প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন আয়েশা। তাতেই তিনি বিজেপির চক্ষুশূল হয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি মালয়ালম চ্যানেল মিডিয়াওয়ান টিভিতে লাক্ষাদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়েশা বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ করে বিজেপি। সেখানে প্রফুল খোড়া প্যাটেলকে জৈব অস্ত্র বলে কটাক্ষ করেন আয়েশা। তারপরেই প্রতিবাদে সরব হয় বিজেপি। কেরালাতেও বিজেপি আয়েশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

তবে তার বিরুদ্ধে এভাবে দেশদ্রোহিতার মামলা করে দ্বীপটিতে সাম্প্রদায়িক শক্তি বিজেপি এখন বেকায়দায়। সাম্প্রদায়িক শক্তির মুখপাত্র আব্দুল খাদেরের অভিযোগের পর পরই বিজেপি থেকে বহু নেতা কর্মী পদত্যাগ করে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories