Saturday, September 5, 2026
28 C
Kolkata

আইপিএলের পর আমিশাহীতেই হতে পারে টি-২০ বিশ্বকাপ

দেশজুড়ে করোনার গ্রাফ নিম্নমুখী হলেও ভারতে হচ্ছেনা টি-২০ বিশ্বকাপ, এমন খবর বিসিসিআই সূত্রে। সরকারি ভাবে এখনও ঘোষণা করা নাহলেও শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এক ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি২০ বিশ্বকাপ। শেষ হবে ১৪ নভেম্বর।

আইপিএল-এর ঠিক পরেই টি২০ বিশ্বকাপ শুরু করার ভাবনাচিন্তা করছে বিসিসিআই আইপিএল-এর বাকি অংশ যে আমিরশাহিতে হবে, তা এর মধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। আইপিএল ফাইনাল হওয়ার কথা ১৫ অক্টোবর। টি২০ বিশ্বকাপ সরানোর ব্যাপারে আইসিসি-কে সরাসরি ভারতীয় বোর্ড কিছু না জানালেও, পরিকল্পনা ছকে নেওয়া হয়ে গিয়েছে।

আপাতত যা ঠিক হয়েছে তাতে আমিরশাহির পাশাপাশি ওমানে টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা হবে। প্রথম রাউন্ডের আটটি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি করে দল সুপার ১২-র জন্য যোগ্যতা অর্জন করবে। এই আটটি দলের মধ্যে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, ওমান, নামিবিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউ গিনি।

সুপার ১২-এ থাকবে ৩০টি ম্যাচ, যা শুরু হওয়ার কথা ২৪ অক্টোবর থেকে। ৬টি দলের দু’টি গ্রুপ তৈরি হবে। আমিরশাহির তিনটি মাঠে খেলা হবে। প্রতি গ্রুপের শীর্ষে থাকা দুই দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে।

সুপার ১২-এ থাকবে ৩০টি ম্যাচ, যা শুরু হওয়ার কথা ২৪ অক্টোবর থেকে। ৬টি দলের দু’টি গ্রুপ তৈরি হবে। আমিরশাহির তিনটি মাঠে খেলা হবে। প্রতি গ্রুপের শীর্ষে থাকা দুই দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। তারপর হবে ফাইনাল।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories