Saturday, September 5, 2026
30 C
Kolkata

“বাবরি মসজিদ আর কখনও পুনর্নির্মাণ হবে না”, মুসলিম বিদ্বেষী ঘোষণা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘কেয়ামতের দিন’ কখনও আসবে না এবং বাবরি মসজিদের পুরনো কাঠামো আর কোনওদিন তৈরি হবে না। বারাবাঙ্কি জেলার একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। দুলহাদেপুর কুটির রাম জানকি মন্দিরে প্রয়াত মহন্ত বাবা হরিশঙ্কর দাস মহারাজের স্মরণসভায় উপস্থিত ছিলেন তিনি।

এই সভায় যোগী আরও বলেন , প্রায় ৫০০ বছরের অপেক্ষার পর অযোধ্যায় রামমন্দির নির্মাণ সম্পূর্ণ হয়েছে। উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন করেন, “মন্দির কি তৈরি হয়েছে? এ নিয়ে কোনও সন্দেহ আছে?” সঙ্গে সঙ্গেই “জয় শ্রী রাম” ধ্বনিতে মুখর হয়ে ওঠে সভাস্থল। তিনি আরও বলেন, যারা বাবরি কাঠামো ফের গড়ার স্বপ্ন দেখছেন বা কেয়ামতের অপেক্ষা করছেন, তাদের সেই আশা কোনওদিন পূরণ হবে না। এই ধরনের চিন্তা পরিত্যাগ করারও পরামর্শ দেন তিনি।

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদ নামে একটি প্রতিরূপ তৈরির ঘোষণার পর রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই যোগীর এই মন্তব্য করেছেন বলে মনে করছেন অনেকে। ২০১৯ সালের সুপ্রিম কোর্টের রায়ের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ওই রায়ে বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয় এবং অন্যত্র পাঁচ একর জমি মসজিদের জন্য বরাদ্দ করা হয়। তিনি প্রশ্ন তোলেন, স্বাধীনতার পর এত বছরেও কেন আগের সরকারগুলো রামের জন্মভূমিতে মন্দির গড়ার উদ্যোগ নেয়নি। বিরোধী দলগুলিকে কটাক্ষ করে তিনি বলেন, যারা রামের বিরোধিতা করে, তাদের দেশে কোনও জায়গা নেই।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories