Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

তৃণমূলে যেতে পারেন বাবুল! অন্য দলে যাচ্ছি না লিখেও মুছে দিলেন! অনুব্রত বললেন, বাবুল ভালো ছেলে

নিউজ ডেস্ক : বিজেপি ছেড়েছেন গতকাল। ইস্তফা দিয়েছেন ফেসবুক মারফত। ফেসবুক পোস্টেই ব্যক্ত করেছেন নিজের মতামত। তবে প্রথমে সাংসদ পদ ছাড়ার কথা না বললেও পড়ে জুড়ে দিলেন সেটা। চমকপ্রদ বিষয় হল, প্রথমে তিনি অন্য কোনো দলে যাচ্ছি না লিখলেও পরে সেটা ডিলিট করে দেন। ফলে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তবে কি বাবুল এবার ঘাসফুলে যেতে পারেন অন্য বহু বিজেপি নেতার মতো। আসানসোলে তৃণমূলের সূর্যাস্ত ঘটিয়ে বিজেপির উথানের মূল কারিগরকে কে তৃণমূল খুব সহজে দলে নিতে চাইবে তা বোঝা কঠিন না। অনুব্রত এদিন আবার জল্পনা বাড়িয়ে বলেন, বাবুল ভালো ছেলে। সংসদ পদ ছাড়লে তার ব্যাপারে অনেক কিছু বলব। তিনি তৃণমূলে আসতে চাইলেও হয়ে স্বাগত তাও তিনি বুঝিয়ে দিয়েছেন। বাবুলের মন্ত্রিত্ব ছাড়ার সময়ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এখন বাবুল ওদের কাছে খারাপ হয়ে গিয়েছে।

শনিবার বিজেপি থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন বাবুল আসানসোলের বিজেপি সাংসদ (Babul Supriyo)। ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন,’অন্য কোনও দলে যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, কোথাও নয়। নিশ্চিত করছি। কেউ আমাকে ডাকেওনি। আমিও কোথাও যাচ্ছি না। আমি একটা দলেরই খেলোয়াড়। চিরকাল মোহনবাগানকে সমর্থন করে গিয়েছি। আর শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিজেপিই করেছি। চললাম।’

একই পোস্টে রাজ্য বিজেপি নেতৃত্বকে নিয়ে তাঁর ক্ষোভের কথাও রয়েছে। ওই অংশে তিনি লিখেছেন,’ভোটের আগে থেকেই কিছু কিছু ব্যাপারে রাজ্য নেতৃত্বের সাথে মতান্তর হচ্ছিল। প্রবীণ নেতাদের মতানৈক্য ও কলহে পার্টির ক্ষতি তো হচ্ছিলই, ‘গ্রাউন্ড জিরো’-তেও পার্টির কর্মীদের মনোবলকে যে তা কোনওভাবেই সাহায্য করছিল না তা বুঝতে ‘রকেট বিজ্ঞান’-র জ্ঞানের দরকার হয় না।’

রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা, মাঝের সময়ে কী এমন ঘটল যে বাবুল ফেসবুক পোস্টে যোগ বিয়োগ করলেন? তাহলে কি তিনি তৃণমূলের পথে যাচ্ছেন? তবে সব প্রশ্নের উত্তর দেবে সময়ই।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories