Wednesday, October 21, 2026
27 C
Kolkata

বহরমপুরে সম্প্রীতির সভা, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি ও সমস্যা সমাধানের দাবি

মুর্শিদাবাদের বহরমপুরে সোমবার শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে এক বিশেষ সভার আয়োজন করা হয়। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে রবীন্দ্র সদনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল সমাজে সৌহার্দ বজায় রাখা এবং ধর্মীয় পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের পাশে দাঁড়ানো।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস বলেন, যেসব মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান প্রথম খতিয়ানের অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলি দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া প্রয়োজন। তার মতে, বিধানসভা নির্বাচনের আগেই এই বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বাড়ানোর দাবিও জানান। বর্তমান ভাতা খুব কম হওয়ায় তাদের সংসার চালাতে নানা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস আরও বলেন, ভাতা ব্যবস্থা চালু থাকার ফলে অনেক জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠানে অযথা রাজনীতির প্রভাব পড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন মসজিদ পরিচালন কমিটিতে যুক্ত হওয়ায় সমস্যা বাড়ছে। তার বক্তব্য, যদি ভাতা দেওয়া হয়, তবে তা যেন নিয়ম মেনে সঠিকভাবে দেওয়া হয়। তা না হলে এই ব্যবস্থা বন্ধ করাই ভালো। তিনি জোর দিয়ে বলেন, সমাজের প্রতি ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সভায় ওবিসি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিও ওঠে। বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায় রাজ্য সরকারকে সমর্থন করেছে, তাই তাদের ন্যায্য দাবি পূরণ করা সরকারের দায়িত্ব। পাশাপাশি এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ এবং ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের সমস্যার কথাও আলোচনায় উঠে আসে। অনুষ্ঠানের শেষে ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। তাদের সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ‘ইমাম রত্ন’ সম্মাননাও প্রদান করা হয়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories