Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

বহরমপুরে সৈয়দ বদরুদ্দোজার জন্ম দিবস

হাসান বাসীর, বহরমপুরঃ আজ এখানকার গ্রান্ট হলে প্রয়াত জননেতা, বিধায়ক, সাংসদ,কলকাতা কর্পোরেশনের চারের দশকের মেয়র সৈয়দ বদরুদ্দোজার ১২১তম জন্মদিবস উদযাপিত হয়।সৈয়দ বদরুদ্দোজা শতবর্ষ অতিক্রান্ত কমিটি এই উপলক্ষে এক আলোচনাচক্রের আয়োজন করে। স্বাগত ভাষণ দেন সংস্থার সম্পাদক বিপ্লব বিশ্বাস। তিনি জানান, সৈয়দ বদরুদ্দোজার কর্মবহুল বৈচিত্র্যময় জীবনের প্রতি দেশ এবং বিদেশের পঞ্চাশ জন বিশিষ্ট লেখকের লেখাসম্বলিত একটি গ্রন্থ প্রকাশের কাজ চলছে। শীঘ্রই সেটি প্রকাশিত হবে।


এছাড়া জননেতার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বেল ডাঙা এস আর এফ কলেজের প্রাক্তন অধ্যক্ষ সনৎ কর, সংস্থার কার্যকরী সভাপতি রানী ধন্যাকুমারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. মজিবুর রহমান, প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখার্জি, সাংবাদিক জয়নূল আবেদীন, সংস্থার সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী আব্দুর রাজ্জাক (রিজু) মিঞা। সঞ্চালক চন্দ্র প্রকাশ সরকার প্রসঙ্গত জানান, প্রকাশিতব্য গ্রন্থটির জন্য সাড়ে তিনশো টাকা জমা নেওয়া হবে গ্রাহক হবার জন্য ৩১/০১/২০২১ পর্যন্ত। সাড়ে তিন শো পৃষ্ঠার বইটির মূল্য হবে ছয় শো টাকা। গ্রাহকদের সাড়ে তিনশো টাকাতেই দেওয়া হবে। আয়োজনে বিশেষ সাড়া পাওয়ায় সংস্থার পক্ষে সন্তোষ প্রকাশ করা হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories