Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

ভালুকায় জলের সংকট চরমে, বন্ধ সরকারি সরবরাহ ও বেসরকারি প্ল্যান্ট—দুর্ভোগে প্রায় ১৫ হাজার বাসিন্দা

মালদার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতে ভেঙে পড়েছে সরকারি পানীয় জলের পরিষেবা। এলাকায় থাকা একমাত্র ভালুকা-ফতেপুর ওয়াটার সাপ্লাই স্কিম থেকে ঘোলা, দুর্গন্ধযুক্ত জল বেরোচ্ছে—অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন ধরে জলাধার পরিষ্কার না করায় জল পানের অযোগ্য হয়ে পড়েছে। সরকারি বরাদ্দে বসানো সাবমার্সিবল পাম্পগুলিও অকেজো।

বাধ্য হয়ে বাসিন্দারা কয়েক বছর ধরে কেনা জলের উপর নির্ভর করছিলেন। কিন্তু সম্প্রতি খাদ্য সুরক্ষা দপ্তর নিয়মবহির্ভূত কাজের অভিযোগে ছয়টি বেসরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্ধ করে দেয়। ফলে প্রায় ১৫ হাজার মানুষ নোংরা জল খেয়ে দিন কাটাচ্ছেন।

খাদ্য সুরক্ষা আধিকারিক প্রশান্ত বৈদিক জানান, প্ল্যান্টগুলির বিরুদ্ধে তদন্ত চলছে। জনস্বাস্থ্য দপ্তরের ইঞ্জিনিয়ার সুমিত ঘোষ আশ্বাস দিয়েছেন, দ্রুত জলাধার পরিষ্কার করে সমস্যার সমাধান করা হবে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories