Sunday, September 6, 2026
28 C
Kolkata

ডিম বিতরণ ঘিরে চুলোচুলি! বালুরঘাটে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি-হেল্পারের হাতাহাতি, উত্তেজনা এলাকায়

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ৬ নম্বর ওয়ার্ডে ভেনাস কালীমন্দির পড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম বিতরণ নিয়ে বুধবার সকাল থেকে শুরু হয় চরম উত্তেজনা। জানা গিয়েছে শিশুদের জন্য ডিম বিতরণের নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন এক অভিভাবক। তখন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি মিনতি পাল সাহা অভিভাবকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে হস্তক্ষেপ করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পার নন্দা পাল। তিনি অভিভাবকদের পক্ষ নিয়ে দিদিমণির সঙ্গে কথা বলেন। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। প্রথমে কথাবার্তা, পরে তা গড়ায় ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে।

অভিযোগ, এই দিদিমণি দরজা ধাক্কা মারেন, তখন হেল্পার পড়ে গিয়ে মাথায় আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেক অভিভাবক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, নিয়মিত ডিম বিতরণ হয় না এবং কেন্দ্রের দিদিমণিরা ইচ্ছেমতো কাজ করেন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ এবং এলাকার কাউন্সিলর শ্যামল কুমার সাহা। বালুরঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories