Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

দ্বিতীয় টি-২০ ম্যাচেও অজিদের হারিয়ে চমক বাংলাদেশের

এনবিটিভি ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা দ্বিতীয় ম্যাচে জিতল বাংলাদেশ। টি২০ সিরিজের দ্বিতীয় ম্যচে পাঁচ উইকেটে জিতল তারা। টসে জিতে প্রথমে ব্যাট করে সাত উইকেটে মাত্র ১২১ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। জবাবে আট বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

অস্ট্রেলিয়ার হয়ে ভাল ব্যাট করেন মিচের মার্শ (৪২ বলে ৪৫ রান), মোজেস হেনরিকস (২৫ বলে ৩০ রান) মিচেল স্টার্ক (১৩ বলে ১০ রান) ।

২৩ রান দিয়ে তিনটি উইকেট পান মুস্তাফিজুর রহমান ২৭ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। মেহদি হাসান ১২ রান দিয়ে একটি উইকেট পান।

জবাবে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। দ্রুত ফেরেন মহম্মদ নইমও। এরপর শাকিব আল হাসান ও মাহমুদুল্লা রিয়াদের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ৫৯ রানে চার উইকেট পড়ে যায় তাদের। তবে তারপরই ঘুরে দাঁড়ায় তারা। লক্ষ্যে পৌঁছে যাওয়ার আগে আরও একটি উইকেট খোয়াতে হয় তাদের। জিততে যদিও সমস্যা হয়নি বাংলাদেশের।

১৭ বলে ২৬ রান করে আউট হন শাকিব।২৪ বল খেলে ২৩ রানে ফিরতে হয় মেহদিকে। ৩১ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন আফিফ হোসেন। ২১ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন নুরুল হাসানও।

স্টার্ক, জস হ্যাজেলউড, অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জাম্পা ও অ্যান্ড্রু টাই একটি করে উইকেট পান।

এই হারের ফলে সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে বাকি ম্যাচগুলিতে জিততেই হবে অজিদের।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories