Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

বাংলাদেশের ইতিহাসের দিনে নায়ক নাসুম, অস্ট্রেলিয়াকে প্রথমবার টি-২০ ম্যাচে হারাল টাইগার বাহিনী

ঢাকা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ ম্যাচে প্রথম জয় পেল বাংলাদেশ। নাসুম আহমেদের স্পিনের দাপটে হেরে গেলেন ম্যাথু ওয়েডরা। ঐতিহাসিক দিন বাংলাদেশ ক্রিকেটের জন্য।

জেতার জন্য দরকার ছিল মাত্র ১৩২ রান। সেটাও তুলতে পারেনি অস্ট্রেলিয়া। তাদের ইনিংস শেষ হয়ে যায় ১০৮ রানে। বাংলাদেশ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় ২৩ রানে।

বাংলাদেশের জয়ের নায়ক নাসুম আহমেদ। মাত্র পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতা থাকা এই বাঁহাতি স্পিনারকে সামলাতে হিমসিম খেয়ে যান অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি।

৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসকে একাই শেষ করে দিয়েছেন নাসুম আহমেদ।

রান তাড়া করতে নেমে প্রথম বলেই অ্যালেক্স ক্যারেকে ফেরান মেহদি হাসান। পরের ওভারে নাসুমের বলে ফেরেন জস ফিলিপ (৯)। তৃতীয় ওভারে ফের আঘাত হানে বাংলাদেশ। মোজেস হেনরিকসকে ফেরান শাকিব আল হাসান। প্রথম তিন ওভারের মধ্যে ১১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল মার্শ (৪৫ বলে ৪৫) ছাড়া সেই ভাবে রান পাননি কোনও ব্যাটসম্যান। দুটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।

এর আগে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩১ রান করে বাংলাদেশ। ওপেনার মহম্মদ নইম (২৯ বলে ৩০ রান) শুরুটা ভাল করলেও মাত্র ২ করে ফিরে যান সৌম্য সরকার। শুরুর ধাক্কা সামলে দেন শাকিব আল হাসান (৩৩ বলে ৩৬ রান)। রান পান মহমুদুল্লাহ (২০ বলে ২০ রান) এবং আফিফ হোসেনও (১৭ বলে ২৩ রান)।

ফলে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগার বাহিনী। আজ দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ- অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের এই সিরিজের পর নিউজিল্যান্ডও আসবে বঙ্গবন্ধুর দেশে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories