Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের দুর্নীতি! বাঁকুড়ার স্কুলে বিক্ষুব্ধ অভিভাবকরা

বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগে উত্তাল এলাকা। স্কুলে পড়ুয়াদের উপস্থিতির সংখ্যা বেশি দেখিয়ে মিড ডে মিলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র পন্ডার বিরুদ্ধে।অভিভাবকদের দাবি, বছরের পর বছর ধরে স্কুলে উপস্থিতির ভুয়ো হিসাব দেখিয়ে মিড ডে মিলের বরাদ্দ টাকা জমিয়ে সেই টাকা ব্যক্তিগতভাবে ব্যবহার করেছেন প্রধান শিক্ষক। শুধু তাই নয়, সর্বশিক্ষা অভিযানের টাকা, ছাত্রছাত্রীদের ভর্তি ফি এবং স্কুলের গাছ বিক্রির টাকারও কোনো হিসাব নেই।

স্কুলে দীর্ঘদিন ধরে কোনো পরিচালন সমিতি নেই। শিক্ষা দফতরের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও প্রধান শিক্ষকের অনিচ্ছার কারণেই কমিটি গঠন হয়নি বলে অভিযোগ। ফলে একক কর্তৃত্বে আর্থিক অনিয়ম করে যাচ্ছেন তিনি—এমনটাই বলছেন অভিভাবকেরা। এই ঘটনার প্রতিবাদে অভিভাবকেরা স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত টাকার হিসাব না দিলে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে। অন্যদিকে, প্রধান শিক্ষক তছরুপের অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি স্বীকার করেছেন, উপস্থিতি বেশি দেখিয়ে মিড ডে মিলের টাকা উদ্বৃত্ত রাখা হয়েছিল এবং সেই টাকা সরস্বতী পুজো ও বিভিন্ন অনুষ্ঠানে খরচ করা হয়েছে। শিক্ষা দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এভাবে টাকা ব্যবহার করা বেআইনি। দ্রুত হিসাব না দিলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories