Monday, June 22, 2026
35.2 C
Kolkata

বাঁশখালীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-৩

আলমগীর ইসলামাবাদী
“চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

পেকুয়া-বাঁশখালী-আনোয়ারা- চট্টগ্রাম সড়কের বাঁশখালী-পেকুয়া সিমান্তবর্তি পুঁইছড়ী টানা ব্রীজের কাঁছে ফের বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক মর্মান্তিকভাবে নিহত হয়েছে, আহত হয়েছে সিএনজি’র আরো ৪ জন যাত্রী।

আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। এই সড়কে ১৭ ঘন্টার ব্যবধানে দুইটি মারাত্বক সড়ক দুর্ঘটনায় নির্মমভাবে প্রান হারাল দুইজন সিএনজি চালক। নারী-শিশু সহ মারাত্বকভাবে আহত হয়েছে ৭ জন।

আশঙ্কাজনক হারে এ সড়কে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনেও আতঙ্ক বিরাজ করছে প্রতিনিয়ত।

২৯ অক্টোবর’২০ ইং বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার সময় বাঁশখালীর প্রধান সড়কের সর্ব দক্ষিনে পুঁইছড়ী টানা ব্রিজের কাঁছে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী সড়ক হয়ে পেকুয়াগামী এস আলম পরিবহনের দ্রুতগামী একটি বাস পেকুয়া থেকে চট্টগ্রাম শহর অভিমুখী যাত্রিবাহী একটি সিএনজি’র সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্বক এ দুর্ঘটনা সংঘঠিত হয়।

দুর্ঘটনায় সিএনজি চালক আব্দুল আজিজ (৩৪) ঘটনাস্থলেই মৃত্যুবরন করেছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক এসআই লিটন চাকমা। নিহত সিএনজি চালক আব্দুল আজীজের বাড়ি পেকুয়া উপজেলার বেতুয়া এলাকায় বলে জানা গেছে।

এস আই লিটন আরো জানান, দুর্ঘটনায় সিএনজিটি ধুমড়ে-মুচড়ে গিয়েছে, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদারের নির্দেশে গাড়ি দুটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

আহতদের মধ্যে বাঁশখালী পৌরসভার উত্তর জলদি’র প্রকাশ ধর নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: আসিফুল হক। আহত অন্য ৩ জন অন্যত্র চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ডা: আসিফ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা স্বিকার করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে বাঁশখালী থানার এসআই লিটন চাকমার নেতৃত্বে পুলিশের একটি টীম দুর্ঘনাস্থলে পাটানো হয়েছে, আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনার শিকার এসআলম পরিবহনের বাসটি এবং ধুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি রেজাউল করিম মজুমদার।

Hot this week

বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করার আর্জি, হাই কোর্টে ধাক্কা খেল তৃণমূল!

ফ্রিজ হয়ে যাওয়া দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেন ফের চালু...

ট্রাম্পের হুঁশিয়ারিতে শান্তি-আলোচনায় ভাঙন, বৈঠক ছেড়ে বেরিয়ে গেল ইরানি প্রতিনিধি দল

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি কমানোর লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছিল...

মিড-ডে মিলের দায়িত্বে ইসকন! তবে কি কলকাতার পড়ুয়াদের পাতে আর জুটবে না ডিম?

কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলির মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া...

আজ বঙ্গ বিধানসভায় পেশ হল নতুন বিজেপি সরকারের বাজেট!

সোমবার বঙ্গ বিধানসভায় বিজেপি সরকার তাদের প্রথম আর্থিক বাজেট...

‘পুলিশ তো আমার ইশারায় চলে!’ দাপুটে তৃণমূল নেত্রী গ্রেফতার হতেই জুটল কাঁচা ডিম ও চড়

“আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, পুলিশ আমার কথায় ওঠে-বসে!”— পুত্রবধূকে...

Topics

যোগী মডেলের প্রশংসা! মুসলিম শিশুদের জন্মের আগেই হত্যা করে দেওয়া উচিত: হিন্দুত্ববাদী নেতা ললিত শর্মা

উত্তরাখণ্ডের দেহরাদুনে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের নেতার বিতর্কিত ও উসকানিমূলক...

চার বছরে বিমান ভাড়াই শুধু ১৩০ কোটি! দলের অন্দরেই প্রশ্নের মুখে অভিষেক

ভোটের ধাক্কায় দল যখন ব্যাকফুটে, ভাঙন রুখতে হিমশিম খাচ্ছেন...

রাজস্থানে বোরখা পরায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হল নিট পরীক্ষার্থী কুলসুম বানুকে!

রাজস্থানের আজমের জেলায় নিট-ইউজি পুনঃপরীক্ষার দিনে এক পরীক্ষার্থীকে ঘিরে...

Related Articles

Popular Categories